চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিতের আরেকটি সেঞ্চুরি, কোণঠাসা প্রোটিয়ারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা। দ্বিতীয় টেস্টে সেভাবে নজর কাড়তে না পারলেও তৃতীয় টেস্টেই আবারও স্বমহিমায় ধরা দিয়েছেন। মহেন্দ্র সিং ধোনির ঘরের মাঠ রাঁচিতে সেঞ্চুরি করেই তার রেকর্ড স্পর্শ করেছেন রোহিত। তাতে প্রথমদিনে কোণঠাসা ডু প্লেসিসের দল।

রোহিতের অপরাজিত ১১৭ রানের সঙ্গে আজিঙ্কা রাহানের অপরাজিত ৮৩ রানে ভর করে প্রথম ইনিংসে বড় স্কোরের পথে ভারত। প্রথমদিনের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ২২৪ রান।

উপমহাদেশে টানা নয়বার টস হেরেছিলেন বলে এদিন টস করতে নেমে সবাইকে চমকে দেন সাউথ আফ্রিকা অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। টেম্বা বাভুমাকে সঙ্গে নিয়ে কয়েন ছুঁড়তে আসেন তিনি, তবে ভাগ্যের কোনো হেরফের হয়নি। টস হারা ম্যাচে পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নামে সফরকারীরা। শুরুটা দারুণ করলেও শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে পারেনি তারা।

এদিন প্রোটিয়া বোলিং ঝড়ে শুরুতে ভারতীয় টপঅর্ডার খানিকটা হোঁচট খেলেও রোহিত ও রাহানে ছবিটা পাল্টে দেন। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি হাঁকিয়ে নতুন রেকর্ডের মালিক হন রোহিত। ভারতীয় হিসেবে টেস্টে ছয় নম্বর শতরান করে সাবেক অধিনায়ক ধোনি এবং মনসুর আলি খান পতৌদির সঙ্গে নাম লেখান।

৯০টি টেস্ট খেলে ছয়টি শতরান করেছিলেন ধোনি। রোহিত অবশ্য সেই মাইলস্টোন ছুঁয়ে ফেললেন তিরিশটি টেস্ট খেলেই। তবে এখানেই শেষ নয়, সাউথ আফ্রিকার বিপক্ষে চলতি তিন ম্যাচের টেস্ট সিরিজে তিনটি শতরান করে অনন্য নজিরও গড়েছেন।

কিংবদন্তি সুনীল গাভাস্কারের পর দ্বিতীয় ভারতীয় ওপেনার হিসেবে এক সিরিজে তিনটি বা তার বেশি শতরানের রেকর্ড করলেন রোহিত। এই কীর্তি নিজের টেস্ট ক্যারিয়ারে অবশ্য তিনবার করেছিলেন গাভাস্কার।

Reneta

রোহিতের রেকর্ডের তালিকা আরও দীর্ঘ। একটি টেস্ট সিরিজে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর পুরনো রেকর্ডও এদিন ভেঙেছেন। চলতি সিরিজে মোট ১৬টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ওয়েস্ট ইন্ডিজের সিমরন হেটমায়ার (১৫)।

রোহিত-রাহানের প্রতিরোধের হওয়ার আগে চাপেই ছিল ভারত। দলীয় ১২ রানে মায়াঙ্ক আগরওয়ালের উইকেট হারায় তারা। আগের দুই টেস্টেই সেঞ্চুরি করা মায়াঙ্ক এদিন আউট হন দুইঅঙ্ক ছুঁয়েই (১০)। চার রান পর ফেরেন আরেক নির্ভরযোগ্য ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। তিনি অবশ্য হিসাবের খাতা খুলতে পারেননি। দুজনকেই ফেরান কাগিসো রাবাদা।

রোহিতের সঙ্গে মিলে শুরুর ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন বিরাট কোহলি। কিন্তু ভারত অধিনায়কও এদিন বেশিদূর যেতে পারেননি। ৩৯ রানের মাথায় আউট হন ১২ রানে। কোহলিকে ফেরান অভিষিক্ত আনরিচ নর্তিয়ে।

সেখান থেকে লড়াই শুরু রোহিত-রাহানের। ১৮৫ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন তারা। চতুর্থ উইকেটে সাউথ আফ্রিকার বিপক্ষে এটিও একটা রেকর্ড।

তিন ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে আছে ভারত। এই টেস্ট হারলে হোয়াইটওয়াশ হবে সাউথ আফ্রিকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-সাউথ আফ্রিকা সিরিজরোহিত শর্মালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হাম আক্রান্ত শিশুদের রোগ প্রতিরোধে ‘ভিটামিন এ’ খাওয়ানোর আহ্বান

জুন ৮, ২০২৬

ডেঙ্গু চিকিৎসায় সরকারকে ১ লাখ আইভি স্যালাইন দিলো ওষুধ শিল্প সমিতি

জুন ৮, ২০২৬

মোসাদ্দেককে সঠিক সময়ে নেয়া হয়েছে: মিরাজ

জুন ৮, ২০২৬

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাজ্যের

জুন ৮, ২০২৬

জানা গেল কবে প্রকাশ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT