চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের ওপরই আস্থা রাখছে বাংলাদেশ

পান্থ রহমানপান্থ রহমান
৬:৪৮ অপরাহ্ন ১৭, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
মিয়ানমার-রোহিঙ্গা-রাশিয়া

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের ওপরই আস্থা রাখছে বাংলাদেশ। এ ইস্যুতে গোটা বিশ্ব বাংলাদেশের পাশে আছে বলে মনে করে সরকার। ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মনে করেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়াই সমস্যার একমাত্র স্থায়ী সমাধান। হত্যাযজ্ঞ ঠেকাতে জাতিসংঘ প্রয়োজনে সর্বোচ্চ পদক্ষেপ নেবে বলেও ধারণা তার।

খোদ জাতিসংঘের হিসেবেই এ ধাক্কায় মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করা রোহিঙ্গা চার লাখ ঊনিশ হাজার। চলমান এ অবস্থাকে বিশ্বের বড় সংকট হিসেবে দেখে জাতিসংঘ মহাসচিব তার বিবৃতিতে বলেছেন, ‘সু চিকে আর সুযোগ দেয়া যায় না’। তারপরও থেমে নেই অত্যাচার। থেমে নেই রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ নিয়ে আলোচনার পাশাপাশি সমস্যা সমাধান নিয়েও কথা বলেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি।

জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিন্স বলেন,’ রোহিঙ্গা সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান একটিই, তাদেরকে সম্মানের সঙ্গে মিয়ানমারে ফেরত পাঠানো। এখনও পর্যন্ত এ নিয়ে বড় কোন অগ্রগতি না হলেও জাতিসংঘের সাধারণ পরিষদে এ সমস্যা সমাধানে বিস্তারিত আলোচনা হবে। আমি নিশ্চিত মিয়ানমারে হত্যাযজ্ঞ ও সহিংসতা ঠেকাতে সম্ভাব্য সব ধরনের উপায় নিয়েই আলোচনা করবেন তারা।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোসহ সমস্যাটি কূটনৈতিকভাবেই মোকাবেলার চেষ্টা করছে বাংলাদেশ।

রোহিঙ্গাদের সংখ্যা দিনদিন বাড়তে থাকায় আন্তর্জাতিক দাতাদের কাছে আরও বেশি ত্রাণ চাওয়া হচ্ছে উল্লেখ করে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি জানান, রোহিঙ্গাদের পাশাপাশি বাংলাদেশের স্থানীয় জনগণের জন্যও সহযোগিতা দেয়ার চেষ্টা চলছে।

Jui  Banner Campaign
ট্যাগ: জাতিসংঘরোহিঙ্গারোহিঙ্গা সংকট
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT