ঢাকায় ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের যেকেনো উদ্যোগে পাশে থাকবে ভারত। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রতিবেশী বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার।
বেশ কিছু দিন ধরেই মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গাদের উপর হত্যা-নির্যাতন চালিয়ে যাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন মানবধিকার সংস্থাগুলো।
রাজধানীতে ভারতীয় সংবিধান দিবসের আলোচনা শেষে রোহিঙ্গা ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় হাই কমিশনার বলেন, যেকোনো কাজে সবসময় বাংলাদেশের পাশে থাকবে ভারত। এবং আলোচনার মাধ্যমে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ভারত।
সব ইস্যুতেই আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব উল্লেখ করে হাইকমিশনার বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ ও মিয়ারমার দুই প্রতিবেশী বন্ধু দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার।








