চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সমস্যা: বাংলাদেশে কুটনীতিকপাড়ায় কড়া নিরাপত্তা

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৫:৪২ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

রোহিঙ্গা সমস্যাকে কেন্দ্র করে ঢাকায় মিয়ানমার দূতাবাস এবং ওই দেশের কুটনীতিকদের নিরাপত্তায় কড়া ব্যবস্থা নিয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা। অন্য দূতাবাসগুলোর নিরাপত্তা আরো জোরদার করতে কিছু জায়গাকে কূটনীতিকদের জন্যে বিশেষ এলাকা ঘোষণা করতে সরকারের কাছে আবেদন জানিয়েছে পুলিশ।

ভিয়েনা কনভেনশন অনুযায়ী ঢাকায় দূতাবাস ও কূটনীতিকদের নিরাপত্তা দেয় বাংলাদেশ পুলিশ। হলি আর্টিজানে সন্ত্রাসী হামলা ও বিদেশী হত্যাকাণ্ডের পর কূটনীতিক পাড়াসহ পুরো গুলশান ও বারিধারা এলাকাকে নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়। নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি কিছুটা কমলেও তল্লাশি চলছে আগের মতোই। এ কারণে কিছুটা অস্বস্তিতে পড়েন ওইসব এলাকায় চলাচল করা জনসাধারণ।

মার্কিন দূতাবাসের সামনে নতুন বাজার এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে অবৈধ নার্সারী। গুলশান-বারিধারা এলাকায় শুধু অনুমোদিত হলুদ রং-এর রিকশা চলাচলের কথা থাকলেও চলছে বাইরের রিকশা। তারপরও প্রয়োজনের তুলনায় কম।

Banglabid

নিরাপত্তার কারণে গণপরিবহন বন্ধ করে দিয়ে ঢাকা চাকা নামে বাস চলাচল শুরু করলেও সমস্যা মিটছে না তাতে।

এরকম অবস্থায় রাখাইন রাজ্যের ঘটনায় ঢাকায় মিয়ানমার দূতাবাসের নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। আছে গোয়েন্দা নজরদারিও।

ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের ডিসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, অ্যাম্বাসাডরদের সঙ্গে আমাদের কথাবার্তা হচ্ছে আমরা উনাদের নিরাপত্তা দিচ্ছি। উনাদের প্রত্যেকের সঙ্গে আমরা যোগাযোগ রক্ষা করি।

Reneta

গুলশান অপরাধ বিভাগের ডিসি এস এম মোস্তাক আহমেদ বলেন, এখানে নতুন করে আরো ৬০০ সিসিক্যামেরা বসানোর পরিকল্পনা করছি। চেষ্টা করছি বারিধারায় যারা ঢুকবেন তারা যেন পাস নিয়ে ভেতরে ঢোকেন।

কূটনীতিকদের নিরাপত্তায় সরকারের কাছে নতুন কিছু প্রস্তাবনা পাঠিয়েছে পুলিশ। মোস্তাক আহমেদ আরো বলেন, আমাদের ডিফাইন কোনো ডিপ্লোম্যাটিক ইনক্লিপ নেই। সেটা একটা বড় সমস্যা। তাই সরকারের কাছে ডিপলোম্যাটিক ইনক্লিপ নির্ধারণের প্রস্তাবনা পাঠিয়েছি। সেটা রাষ্ট্র আমাদের নির্ধারণ করে দিলে ভালো হয় যেখানে ডিপ্লোম্যাটরা থাকবেন।

মোহাম্মদ জসিম উদ্দিন আরো বলেন, হলি আর্টিজানের পরে আমরা সবাই একযোগে ঝাঁপিয়ে পড়েছি।

ওই এলাকায় যানবাহন চলাচলে দিনের চেয়ে রাতে বিধিনিষেধ থাকছে অনেক বেশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা সমস্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

তানজিদের সেঞ্চুরি, দেড়শ পেরিয়ে লিড, আরেকটি স্বপ্নের দিন বাংলাদেশের

আগস্ট ১৪, ২০২৬

তানজিদের সেঞ্চুরিটা যে কারণে বিশেষ

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা মামলা হাইকোর্টে বিশেষ বেঞ্চে শুনানি রোববার

আগস্ট ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

আলবার্টায় উচ্চ আদালতের বিচারক নিয়োগের গণভোট অক্টোবরে

আগস্ট ১৪, ২০২৬

সেপ্টেম্বরে কলকাতায় যাচ্ছে বাংলাদেশের যে ৩ ছবি

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT