চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সঙ্কট সমাধানে ‘কাজ করবে’ চীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৭ অপরাহ্ণ ০৫, জুলাই ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

রোহিঙ্গা সঙ্কট সমাধানে নিজেদের ‘গুডউইল’ কাজে লাগাতে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোহিঙ্গাদের ফেরত পাঠানোই সমাধান উল্লেখ করে, বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে এই ইস্যুতে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন শি জিন পিং।

বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহিদুল হক।

সফরের চতুর্থ দিনে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক বৈঠক হয়। বিকেলে শেখ হাসিনা বেইজিংয়ের সরকারি কমপ্লেক্সে পৌঁছালে তাকে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি জিন পিং।

এরপর দুই দেশের মন্ত্রী ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে শুরু হয় বৈঠকের আনুষ্ঠানিকতা। দ্বিপাক্ষিক এই শীর্ষ বৈঠকে দুই দেশের চলমান সহযোগিতার সম্পর্ক এবং উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা হলেও মূল আলোচ্য ছিলো ‘রোহিঙ্গা সঙ্কট’।

বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে পরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব।

সচিব জানান, ফিরে গেলে আবার অত্যাচার হবে, রোহিঙ্গাদের এই শঙ্কা কাটাতে চীনের প্রেসিডেন্টকে তাদের গুডউইল ব্যবহারের আহ্বান জানান শেখ হাসিনা।

বাংলাদেশ ও চীন একে অন্যের সত্যিকারের বন্ধু থাকবে- এমন প্রতিশ্রুতি দিয়ে শি জিন পিং এবং শেখ হাসিনার বৈঠক শেষ হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব।

এর আগে বিকেলে স্থানীয় দিয়াওউনতাই রাষ্ট্রীয় গেস্ট হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতকালে চীনের কমিউনিস্ট পার্টির প্রভাবশালী নেতা ও পররাষ্ট্রমন্ত্রী সং তাও রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি ও অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে তার দল কমিউনিস্ট পার্টি অব চায়না যোগাযোগ করবে বলে নিশ্চিত করেন।

এসময় তিনি বলেন, ‘সমঝোতার মাধ্যমে রোহিঙ্গা সংকটের সমাধানে আমরা অং সান সুচিসহ মিয়ানমারের রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবো।’

বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগদান এবং চীনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করার জন্য ৫ দিনের সরকারি সফরে এখন চীন রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ট্যাগ: চীনের প্রেসিডেন্টরোহিঙ্গা সঙ্কটশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এমসিসি প্যাভিলিয়ন ও ক্রিকেট আভিজাত্য

পরবর্তী

শচীনের পাশে সাকিব

পরবর্তী

শচীনের পাশে সাকিব

মির্জা ফখরুল

দলীয় প্রতীক ছাড়া স্থানীয় নির্বাচনে অংশ নেবে বিএনপি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপাল-তিব্বতের ভয়াবহ বন্যার কারণ নিয়ে যা বলছেন বিজ্ঞানীরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফ্ল্যাশ ফ্লাড কেন হয়, কতটা সম্ভব আগাম পূর্বাভাস?

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়ার প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রীর জবাব

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সুদানে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি চীনের: আন্তর্জাতিক সম্প্রদায়কে সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান

আগস্ট ২৭, ২০২৬
ছবি: উদয়পুরের বিলাসবহুল ওবেরয় উদয়ভিলাস হোটেল (সংগৃহীত)।

পাঁচ তারকা হোটেলে ১০ দিনে বিল প্রায় ৬ লাখ, উধাও পরিবার

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT