চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সঙ্কটে কাজ করবে চীন: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ণ ০৮, জুলাই ২০১৯
বাংলাদেশ
A A

রোহিঙ্গা সঙ্কট সমাধানে চীন কাজ করবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: এ জন্য দেশটির প্রধানমন্ত্রী তার পররাষ্ট্রমন্ত্রীকে দু’বার মিয়ানমারে পাঠিয়েছেন, প্রয়োজনে আবারো পাঠাবেন।

সোমবার গণভবনে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ আরো বলেন, চীনের প্রধানমন্ত্রী মনে করেন রোহিঙ্গা উদ্বাস্তুরা বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা। এ সমস্যা সমাধানে কাজ করবে বলে আমাকে আশ্বাস দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘‘চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারকে সম্মত করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।

রোহিঙ্গা সমস্যা এ অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি জানিয়ে বৈঠকে চীনা প্রধানমন্ত্রী বলেছেন: এ অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতা ওপর আমি গুরুত্ব আরোপ করি। রোহিঙ্গা সংকটের কারণে এই স্থিতিশীলতা সংকটাপন্ন পর্যায়ে পৌঁছাতে পারে বলে আমি বৈঠকে উল্লেখ করি।’’

তিনি জানান, এই সফরে দ্বিপাক্ষিক আলোচনায় পাঁচটি বিষয় গুরুত্ব পেয়েছে। এগুলো হলো অর্থনৈতিক বিকাশ, বাণিজ্য প্রকল্প বাস্তবায়ন. যোগাযোগ ব্যবস্থা এবং রোহিঙ্গা ইস্যু, ইকোনমিক করিডোর।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠকেও রোহিঙ্গা ইস্যুটি জায়গা পায় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট আমাকে আশ্বস্ত করেছেন যতোদূর সম্ভব চীন চেষ্টা করে যাবে।  বাংলাদেশ এবং মিয়ানমার আমাদের (চীন) ঘনিষ্ঠ বন্ধু। দু’দেশই আমাদের কাছে সমান। কেউ কম বা বেশি নয়।

Reneta

গত ১ জুলাই ৫ দিনের সরকারি সফরে ঢাকা থেকে চীন পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি চীনের দালিয়ান শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) অ্যানুয়াল মিটিংয়ে যোগদান করেন এবং ‘কোপারেশন ইন দি প্যাসিফিক রিম’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর এই সফরে ঢাকা এবং বেইজিং-এর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত ৯টি চুক্তি স্বাক্ষর হয়। ৪ জুলাই চীনা প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন সিপিসির কার্যালয় গ্রেট হল অব দ্যা পিপল-এ চীনের প্রধানমন্ত্রী লি কেকিংয়াং-এর সঙ্গে শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকে শেষে দুই নেতার উপস্থিতিতে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনাপ্রধানমন্ত্রীর চীন সফর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাবনায় ট্রাকচাপায় ৩ মোটর সাইকেল আরোহী নিহত

পরবর্তী

ঢাবি উপাচার্যের আশ্বাসে ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

পরবর্তী

ঢাবি উপাচার্যের আশ্বাসে ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

'সাহো'র প্রথম গানেই প্রশংসিত প্রভাস-শ্রদ্ধা

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডায় প্রবাসীদের ফিফা বিশ্বকাপকে ঘিরে সম্প্রীতির মিলনমেলা

জুলাই ২০, ২০২৬

সন্ধ্যায় শরিক ও জোট নেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

জুলাই ২০, ২০২৬

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT