চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সংকট: ৬২৩ কোটি টাকার ফান্ড গঠনে কাজ করছে ইউনিসেফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫১ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A
রোহিঙ্গা শরণার্থীদের ৬০ শতাংশই শিশু: ইউনিসেফ-মিয়ানমার-রাশিয়া

মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জরুরি ভিত্তিতে মানবিক সহায়তার জন্য নতুন ৭৬.১ মিলিয়ন মার্কিন ডলার বা ৬২৩ ৮২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকার চাহিদার কথা জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

জরুরি এই তহবিলের অর্থ নতুন আসা রোহিঙ্গা শিশু এবং আগের পরিবার বিচ্ছিন্ন ও অভিভাবকহীন রোহিঙ্গা শিশুদের খাবার ও চিকিৎসাসহ অন্যান্য প্রয়োজন মেটাবে।

গত ২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত বাংলাদেশে পালিয়ে আসা পাঁচ লাখের বেশি রোহিঙ্গার মধ্যে শতকরা ৬০ ভাগেরও বেশি শিশু। যারা অস্বাস্থ্যকর পরিবেশে নানা রকম রোগের ঝুঁকিতে মানবেতর জীবন যাপন করছেন। শৈশবে শারীরিক ও মানসিক বিপর্যস্ত এসব শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দ্রুত সহায়তা দরকার।

নিরাপদ খাবার পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যকর পরিবেশের অভাবে ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগে এখন শিশুরাই সব থেকে বেশি ঝুঁকিতে রয়েছে। পোলিও টিকাহীন শিশুদের জন্য আগামী ৭ অক্টোবরের মধ্যে ৯ লক্ষ ডোজ ভ্যাকসিন সরবরাহ করতে চায় সংস্থাটি। শূন্য থেকে এক বছর বয়সী শিশুদেরকে এই টিকা দেয়া হবে।

ফান্ডের অর্থ দিয়ে অপুষ্টি প্রতিরোধ এবং প্রাথমিক শিক্ষা প্রদান কার্যক্রম পরিচালনা করার কথাও জানিয়েছে সংস্থাটি। এসব কাজের বাস্তবায়নে গণমাধ্যম, ধর্মীয় নেতা, নিজস্ব স্বেচ্ছাসেবক এবং তরুণদের কাজে লাগানো হবে বলে ইউনিসেফের পক্ষ থেকে জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনিসেফনির্যাতনের শিকার রোহিঙ্গারাখাইন রাজ্যে রোহিঙ্গারোহিঙ্গা ক্যাম্পরোহিঙ্গা শিশু
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে প্রিয়জনের শুভেচ্ছায় আবেগাপ্লুত পূর্ণিমা

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার বন্যাকবলিতদের জন্য ৫০০ ডলার অগ্রিম সহায়তা ঘোষণা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ জেলার নদীর পানি বিপদসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ১২, ২০২৬

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ: বৃত্তি পেল ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT