চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সংকট মোকাবেলা পুরো বিশ্বের জন্য শিক্ষণীয়: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ৩০, মে ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-রোহিঙ্গা সংকট

বিভেদ নয়, উন্নয়ন ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় পারস্পরিক ঐক্যের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: সংকটকে শান্তি দিয়ে কীভাবে সামলাতে হয়, সেক্ষেত্রে রোহিঙ্গা সংকট এশিয়া অঞ্চলসহ পুরো বিশ্বের জন্য শিক্ষণীয়।

জাপানের টোকিওতে ২৫তম ফিউচার এশিয়া সম্মেলনে তিনি বলেছেন: উসকানি থাকার পরও মানবিকতা এবং আঞ্চলিক শান্তির জন্য রোহিঙ্গা ইস্যুতে কোনো বিবাদে জড়ায়নি বাংলাদেশ।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রকট সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে নিজ বাসভূমি থেকে জোরপূর্বক বিতাড়িত ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি। আমরা শুধু কোনো মানবিক ডাকে সাড়া দেইনি; বরং আমরা সচেতন ছিলাম যেন এই সংকট আঞ্চলিক বিশৃঙ্খলা এবং অস্থিরতায় পরিণত না হয়। চরম বাধা এবং উসকানির মুখেও আমরা বহুবার এ বিষয়ে সংলাপের মাধ্যমে মতৈক্যে পৌঁছানোর চেষ্টা করেছি।’

Banglabid

‘এ কারণেই আমাদের অঞ্চলসহ পুরো বিশ্বে অন্য যে কোনো সংকটময় মুহূর্তের জন্য এটি একটি শিক্ষণীয় বিষয় হয়ে থাকতে পারে, বিশৃঙ্খলা ও বিবাদকে কীভাবে শান্তি, মানবিকতা এবং উন্নয়নের শক্তি দিয়ে জয় করা যায়,’ বলেন শেখ হাসিনা।

বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘আজকের বিশ্ব নানা দিক থেকে অসংখ্য চ্যালেঞ্জ ও সংঘাতের মুখোমুখি। আমাদেরকে আরও মুক্ত মন নিয়ে বিশ্বকে শক্তিশালী করার কাজে লাগতে হবে, ঐক্যবদ্ধ হয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, ন্যায়ের সুরক্ষা করতে হবে এবং নতুন নতুন অভিনব ধারণা ও পদ্ধতি কাজে লাগিয়ে পারস্পরিক সহযোগিতার নতুন উদ্দীপনা সৃষ্টি করতে হবে।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা-রোহিঙ্গা সংকট

উন্নয়নের পথে সব ধরনের চ্যালেঞ্জ মিলেমিশে মোকাবেলা করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাইলে একটি দলে পরিণত হয়ে বিশ্বশান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি, বহু-মেরু বিশ্ব ব্যবস্থার বর্ধন এবং উন্নয়নশীল দেশগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করতে পারি।’

Reneta

চার দিনের সরকারি সফরে বর্তমানে জাপানে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরটি মূলত প্রধানমন্ত্রীর তিনটি দেশ আর এগারো দিনের লম্বা কূটনৈতিক সফরের অংশ। সফর শুরু হয়েছে জাপান দিয়ে। এরপর সৌদি আরব ও ফিনল্যান্ড হয়ে তার দেশে ফেরার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনারোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ!

আগস্ট ১২, ২০২৬

প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন

আগস্ট ১২, ২০২৬

তিক্ততার দেয়াল ভেঙে সংলাপের পথে ঢাকা-দিল্লি

আগস্ট ১২, ২০২৬

আফগানিস্তানে মাধ্যমিক শিক্ষার সুযোগ নেই ২৪ লাখ কিশোরীর

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বাংলাদেশ ভ্রমণে কানাডা সরকারের সতর্কতা 

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT