চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সংকট: মানবিক বিপর্যয় এবং নিরাপত্তা ঝুঁকিতে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৩ অপরাহ্ন ০২, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A

দ্রুত রোহিঙ্গা সংকটের সমাধান না হলে বাংলাদেশ গুরুতর মানবিক বিপর্যয় এবং নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে হুশিয়ারি দিয়েছেন রোহিঙ্গাদের নিয়ে কাজ করা দেশি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

তারা বলেছেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত মারাত্মক হুমকিতে পড়ারও আশঙ্কা রয়েছে। তাই ১০ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক বিপর্যয় ঠেকানো ও আসন্ন ঝুঁকি এড়াতে জাতিসংঘসহ বিশ্বকে খুব দ্রুত কার্যকরী উদ্যোগ নিতে হবে।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে একশনএইড বাংলাদেশ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ আয়োজিত ‘রোহিঙ্গা শরণার্থী সংকট: টেকসই সমাধানের লক্ষ্যে’ বিষয়ক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন বক্তারা।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র সচিব শহিদুল হক বলেন, “রোহিঙ্গা সংকট মিয়ানমার ও জাতিগত সমস্যার ফসল। এখন এটি শুধু বাংলাদেশ ও মিয়ানমারের ইস্যু না। আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে মাঠ পর্যায়ে পরিস্থিতি বুঝে দ্রুত এই সংকটের টেকসই সমাধান করতে চাই আমরা। রোহিঙ্গা জনগোষ্ঠীর কাছে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি হলো, তাদের কাউকে জোর করে ফেরত পাঠানো হবে না; কোন ধরনের সহিংসতা চালানো হবে না এবং কারো সাথে কোন ধরনের বৈষম্যমূলক আচরণ করা হবে না।”

তিনি আরও বলেন, “রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আগে মিয়ানমার সরকারকেও প্রতিশ্রুতি দিতে হবে যে, রাখাইন রাজ্যে আর কখনো সহিংসতা চালানো হবে না। অনতিবিলম্বে দায়িত্বশীলতার সঙ্গে এবং শর্তহীনভাবে আনান কমিশনের প্রতিবেদনের বাস্তবায়ন করা হবে। আর এক্ষেত্রে মিয়ানমারের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ”

রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য প্রথমবারের মতো মিয়ানমারের একজন মন্ত্রী কক্সবাজার পরিদর্শন করবেন  জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘মিয়ানমারের একজন মন্ত্রী এই মাসে ঢাকা সফর করবেন এবং তিনি কক্সবাজার সফর করতে সম্মত হয়েছেন। আমরা পরিকল্পনা করছি তাকে নাইক্ষ্যংছড়ি নিয়ে যাওয়ার।’

Reneta

রোহিঙ্গা সংকটের বর্তমান প্রেক্ষাপটে পাঁচটি ঝুঁকি নিয়ে একটি বিশ্লেষণপত্র তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, “মিয়ানমারে রোহিঙ্গাদের নিয়ে জাতিগত যে বিদ্বেষ ও মিয়ানমারের অবস্থান এই সমস্যা সমাধানে বড় প্রতিবন্ধকতা। চীন ও ভারতের মত দেশ এই সমস্যা সমাধানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর জাতিসংঘ যদি আন্তর্জাতিক আইন ও বড় রাষ্ট্রগুলোর সম্মতি নিয়ে এগিয়ে না আসে তবে সমস্যা সমাধান কঠিন হবে।”

তিনি আরো বলেন, রোহিঙ্গা বিষয়টি এখন আর মিয়ানমার ও বাংলাদেশের সংকট নয়, এই বিষয়ে আমাদের পরিস্কার ধারণা থাকতে হবে। এটা এখন জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংকট। এই সমস্যার দ্রুত সমাধান না হলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নিরাপত্তাহীনতা তৈরি হবে। মানবিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সমস্যা প্রকট হবে। সর্বহারা রোহিঙ্গাদের উপর যে গণহত্যা ও নিপীড়ন চালানো হয়েছে তার বিচার হওয়াটাও জরুরি।”

মিয়ানমারের জন্য কানাডা সরকারের বিশেষ দূত রবার্ট কেইথ-এর একটি লিখিত বক্তব্য তুলে ধরেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনয়েট প্রিফন্টেইন।

তিনি বলেন, “মিয়ানমার সরকার এবং আন্তর্জাতিকসম্প্রদায়কে অবশ্যই বুঝতে হবে যে রোহিঙ্গারাও মানুষ। সহিংসতার কারণে রোহিঙ্গা জনগোষ্ঠী নি:স্ব হয়ে গেছে। তাই তাদের সহায়তায় এবং অধিকার নিশ্চিত করতে আমাদের সকলকে জাগ্রত হতেই হবে। কানাডা সরকাররোহিঙ্গা ইস্যুতে খুবই উদ্বিগ্ন এবং এই পরিস্থিতি কোনভাবেই সমর্থন করে না। রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতেই হবে। তবে এক্ষেত্রে তাদের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ”

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএনডিপি-র কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী বলেন, “রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশ একটি জটিল মূহুর্তে আছে। তাই খুব দ্রুত সম্মানের সাথে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিতে হবে। কারণ তাদের মিয়ানমারে শুধু পাঠিয়ে দিলেই হবে না, তারা মানুষ হিসেবে সেখানে সম্মান পাচ্ছে কিনা সেটাও দেখতে হবে।”

তিনি আরো বলেন, “রোহিঙ্গাদের সংকট সমাধানে বিপুল পরিমাণ আর্থিক সহায়তা প্রয়োজন। আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের সহযোগিতায় এগিয়ে আসতে হবে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, রাষ্ট্র ও ব্যক্তিদের।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চলছে দু্ই দিনব্যাপী‘রোহিঙ্গা শরণার্থী সংকট: টেকসই সমাধানের লক্ষ্যে’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

অনুষ্ঠানের অন্যতম আয়োজক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টর ফর পিস এন্ড জাস্টিস-এর নির্বাহী পরিচালক মনজুর হাসান, ওবিই, বলেন, “রোহিঙ্গা সংকট নিরসনের পূর্বে আমাদের এই সংকট সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতেহবে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় যদি রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় এগিয়ে না আসে তাহলে তারা অচিরেই অনিরাপদ এবং বিচ্ছিন্ন জনগোষ্ঠীতে পরিণত হবে। সামাজিকভাবে ভয়াবহ সংকটে পড়বেবাংলাদেশ। দ্রুত গভীর এই সংকট নিরসন এবং টেকসই সমাধানের জন্য একসঙ্গে কাজ করার কোন বিকল্প নেই।”

একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির বলেন, “রোহিঙ্গা জনগোষ্ঠী সম্মানের সাথে তাদের অধিকার ভোগ করবে এটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবতা পুরোটাই ভিন্ন। এই ইস্যু এখন জাতীয় ও আন্তর্জাতিক উদ্বেগও দুশ্চিন্তার বিষয়। শিগগিরই রোহিঙ্গা সংকট নিরসনের উদ্যোগ না নিলে সমস্যায় পড়তে হবে বাংলাদেশকে। চাপ পড়বে দেশীয় অর্থনীতির উপর। এছাড়া রোহিঙ্গাদের স্বাস্থ্য, নিরাপত্তা, পারিপার্শ্বিক পরিবেশ এবং দ্বি-পাক্ষিক বা তৃ-পাক্ষিক কূটনীতিতেও বিরূপ প্রভাব ফেলবে এই সংকট।”

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে রোহিঙ্গা সংকটের প্রেক্ষাপটে একটি বিশ্লেষণপত্র উপস্থাপন করা হয়। যেখানে বলা হয়, রোহিঙ্গা ইস্যুটি এখন জাতীয় ও আন্তর্জাতিক উদ্বেগ ও দুশ্চিন্তার বিষয়। এখন পর্যন্ত ১০ লাখেরওবেশি রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমার থেকে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ২০১৭ সালে মায়ানমার থেকে বাংলাদেশে ব্যাপক প্রস্থানের মধ্য দিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠী বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে, যা বর্তমানেবিশ্বের সবচেয়ে বড় শরণার্থী সংকট হিসেবে পরিগণিত। রোহিঙ্গাদের প্রতি নিপীড়নের বাস্তবতা মানবাধিকার লঙ্ঘনের সমান। আবার নিরাপদ প্রত্যাবাসন রোহিঙ্গাদের অধিকার। তবে তা এখনো দৃশ্যমান না।

কৌশলগত আলোচনার মাধ্যমে মানবিক, সামাজিক, রাজনৈতিক, আইনগত, অর্থনৈতিক, জেন্ডার, সুরক্ষা, অধিকার এবংনিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে দুই দিনের এই সম্মেলনে। তুলে ধরা হচ্ছে মিয়ানমারে গণহত্যা বন্ধে এবং আইনগত সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে আন্তর্জাতিক সুপারিশ এবং দিক-নির্দেশনাসমূহও।

এছাড়া রোহিঙ্গা সংকটে মানবিক সহায়তা, সুরক্ষা, অর্থনৈতিক ঝুঁকি, দেশীয় ও আন্তর্জাতিক আইন, নিরাপত্তা এবং ভূ-রাজনৈতিক মাত্রা নিয়ে আলোচনা হচ্ছে। বিভিন্ন দেশর প্রতিনিধিরা এসব বিষয়ে বিশ্লেষণপত্র ও গবেষণা তুলে ধরছেন সম্মেলনে।

এই সম্মেলনের দ্বিতীয় দিনে রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বহুমাত্রিক কন্ঠস্বর একত্রীকরণ এবং সুপারিশসমূহ কার্যকরের লক্ষ্যে ‘ঢাকা ঘোষণা’ উপস্থাপন করা হবে। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।

এছাড়াও দেশ ও বিশ্বের বিভন্ন দেশে কাজ করা কূটনৈতিক এবং গবেষকরাও উপস্থিত থাকবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আন্তর্জাতিক সেমিনারনিরাপত্তা ঝুঁকিমানবিক বিপর্যয়রোহিঙ্গা সংকট
শেয়ারTweetPin1

সর্বশেষ

স্টার সিনেপ্লেক্সে গ্রাহক হয়রানির অভিযোগ, অমির তীব্র ক্ষোভ

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের সামনে শান্তির জন্য শেষ সুযোগ: ট্রাম্পের হুশিয়ারি

মার্চ ২৪, ২০২৬

গঠনমূলক `আলোচনা’ হওয়ায় ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প

মার্চ ২৩, ২০২৬

ঈদের তৃতীয় দিনেও হাউসফুল প্রেশার কুকার

মার্চ ২৩, ২০২৬

জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা নিয়ে যা জানালেন শৈশবের কোচ

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT