চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা শিশুদের জন্য ইউনিসেফ’র ত্রাণসামগ্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

মিয়ানমার থেকে নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গা শিশুদের জন্য ইউনিসেফ’র জরুরি ত্রাণবাহী ট্রাকবহর বৃহস্পতিবার কক্সবাজারে পৌঁছেছে। শরণার্থী  শিবিরে শিশুদের জন্য জরুরিভিত্তিতে খাবার পানি, পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সেবা দিতে ইউনিসেফ’র এই উদ্যোগ।

ইউনিসেফ’র ত্রাণসামগ্রীর মধ্যে আরও রয়েছে ডিটারজেন্ট পাউডার, সাবান, পানির কলস, জগ, তোয়ালে, স্যানিটারি ন্যাপকিন, স্যান্ডেল। এরই মধ্যে রোহিঙ্গাদের আশ্রয় নেয়া এলাকাগুলোতে ইউনিসেফ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে পানি বিশুদ্ধকরণ ও সরবরাহকারী প্ল্যান্ট’এ এবং টিউবয়েল স্থাপনে কাজ শুরু করেছে।

রোহিঙ্গা শিশুদের জন্য এগুলো ইউনিসেফ’র প্রাথমিক সহায়তা। বাংলাদেশে আশ্রয় নেয়া ক্রমবর্ধমান রোহিঙ্গা শিশুদের জন্য আগামী দিনগুলোতে এই সহায়তা ব্যাপকভাবে বাড়ানো হবে বলে জানিয়েছেন ইউনিসেফ’র বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ড বেইগবিডার।

তিনি বলেন, ‘রোহিঙ্গাদের আশ্রয় নেয়া এলাকাগুলোতে সব কিছুরই ব্যাপক সংকট রয়েছে। বিশেষ করে আশ্রয়স্থল, খাবার এবং সুপেয় পানি। মাটিতে আশ্রয় নেয়া শিশুরা পানি বাহিত রোগের উচ্চ মাত্রায় ঝুঁকিতে রয়েছে।  এসব শিশুদের জন্য আমাদের গুরুত্বপূর্ণ কাজ করতে হবে।

এরই মধ্যে ৪ লাখেরও বেশি রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছে। প্রাথমিক তথ্যানুসারে এদের মধ্যে ৬০ শতাংশই শিশু। এই সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

পরবর্তী চার মাসে রোহিঙ্গা শিশুদের জরুরি সহায়তার লক্ষ্যে  ইউনিসেফ ৬০ কোটি টাকার অধিক সহায়তা চেয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউনিসেফমিয়ানমাররোহিঙ্গারোহিঙ্গা শিশু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেট্রোরেলে বয়ষ্ক ও প্রতিবন্ধীদের ভাড়ায় ২৫% ছাড়

মে ২৪, ২০২৬

‘ডন ৩’ বিতর্কে নতুন মোড়!

মে ২৪, ২০২৬

ইংল্যান্ডে ইতিহাস গড়তে চায় বাংলাদেশ

মে ২৪, ২০২৬

রামিসা হত্যা মামলার অভিযোগপত্র জমা, ১ জুন শুনানি

মে ২৪, ২০২৬

বিশ্বকাপের আগে আশার ফানুস উড়িয়ে গেলেন জ্যোতি

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT