চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনারা আমার বাচ্চাকে আগুনে ফেলে দিলো: এক রোহিঙ্গা মায়ের আর্তনাদ

তানজীমা এলহাম বৃষ্টি তানজীমা এলহাম বৃষ্টি
১২:২৮ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৭
অন্যান্য
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবিরের একটি তাবুর ধূলিময় মেঝেতে এক রোহিঙ্গা নারী বসে আছেন চোখেমুখে অসম্ভব যন্ত্রণা নিয়ে। বুকের ভেতর জমে থাকা তীব্র কষ্ট তাকে ঠিকমতো কথা বলতেও দিচ্ছে না।

তারপরও সাংবাদিকদের রাজুমা জানাচ্ছেন মিয়ানমারের সেনাবাহিনীর হাতে তার দেড় বছর বয়সী ফুটফুটে শিশুসন্তান সাদিকের নির্মম মৃত্যুর কথা: সেনারা আমার বাচ্চাকে আগুনের মাঝে ছুঁড়ে ফেলে দিলো!  মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেনাবাহিনীর চালানো নৃশংস হত্যাযজ্ঞের ছবি আরেক দফা ফুটে উঠল আল-জাজিরার কাছে দেয়া রাজুমা বেগম নামের এই নারীর সাক্ষাৎকারে।

প্রচণ্ড কষ্টে কান্না চেপে তিনি খুঁটিনাটি বর্ণনা করলেন সেইদিনটির কথা, যেদিন সেনাবাহিনী রাখাইনের প্রত্যন্ত একটি গ্রাম তুলাতুলিতে হামলা চালিয়েছিল।

‘সেনাসদস্যরা আমাকে আঘাত করার সময় আমার ছেলেটা আমার কোলে ছিল,’ কাঁপা কাঁপা গলায় বলেন রাজুমা, ‘আঘাতে সে কোল থেকে ছিটকে পড়ে। তখন তারা একদিকে আমাকে টেনে হিঁচড়ে দেয়ালের কাছে টেনে নিয়ে যাচ্ছিল, অন্যদিকে আমি ওর কান্না শুনতে পাচ্ছিলাম। কয়েক মিনিট পর আমি শুনতে পেলাম তারা (সেনা সদস্য) ওকেও আঘাত করছে।’

আঘাত করা পর্যন্ত তা-ও রাজুমার আশা ছিল তার সন্তানটিকে হয়ত আহত করে ছেড়ে দেয়া হবে। কিন্তু এরপর তারা যা করল সেটা ছিল তার কল্পনারও বাইরে। সাদিককে কিছুক্ষণ আঘাত করার পর তাকে তুলে এক সেনা সদস্য হঠাৎই ছুঁড়ে ফেলে দেয় কাছে জ্বলতে থাকা আগুনের মাঝে। আগুনটা কিছুক্ষণ আগে সেনারাই জ্বালিয়েছিল। তারপর মা রাজুমাকে দলবদ্ধভাবে ধর্ষণ করে তারা।

-4 Channel i News - চ্যানেল আই নিউজ
মিয়ানমারের সেনা সদস্যদের হাতে নির্মমভাবে প্রাণ হারানো দেড় বছরের সাদিক

নিজের কষ্ট ভুলে এখন ছেলে হারানোর শোকে বিহ্বল রাজুমা। হাসিখুশি, সারাক্ষণ খেলা আর দুষ্টুমি নিয়ে মেতে থাকা ছোট্ট একটি শিশু ছিল সাদিক। রাজুমা এখনো বিশ্বাসই করতে পারছেন না তার সেই চঞ্চল মায়াভরা ছেলে আর পৃথিবীতে নেই। আর কখনো তাকে কোলে নিয়ে আদর করতে পারবেন না এই মা।

Reneta

‘আমার ভেতরটা যেন জ্বলে যাচ্ছে,’ আর্তনাদ করে কান্নায় ভেঙে পড়েন রাজুমা।

রাখাইনে চলমান নির্যাতন আর নৃশংসতায় এই রোহিঙ্গা নারী শুধু তার নাড়িছেঁড়া ধনকেই হারাননি। হারিয়েছেন বাবা-মা, দুই বোন আর ছোট ভাইকেও। পরিবারে শুধু তিনি আর তার স্বামী মোহাম্মদ রফিকই প্রাণ নিয়ে পালিয়ে বাংলাদেশে আসতে পেরেছেন।

শুধু রাজিমা নন, বাংলাদেশে এসে আশ্রয় নেয়া আরও অসংখ্য রোহিঙ্গা শরণার্থীর পরিবারেরই এমন পরিণতি বরণ করতে হয়েছে। আল-জাজিরাসহ বিভিন্ন গণমাধ্যমের কাছে তারা বর্ণনা করেছেন তাদের ওপর হওয়া সব নির্যাতনের কথা। জানিয়েছেন, তাদের এবং তাদের পরিবারের সদস্যদের কীভাবে মিয়ানমারের সেনাবাহিনীর হাতে নির্যাতিত হতে হয়েছে, দলবদ্ধ ধর্ষণের শিকার হতে হয়েছে, একই সঙ্গে জীবন রক্ষার জন্য সেনাদের নির্দেশে কীভাবে চরম অপমানজনক বিভিন্ন কাজ করতে হয়েছে।

-4 Channel i News - চ্যানেল আই নিউজ
সেনাবাহিনীর নির্মমতার শিকার হয়েছে এমনই আরও অনেক রোহিঙ্গা পরিবার

জাতিসংঘের হিসেব অনুসারে, গত ২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত রাখাইনে সেনাবাহিনীর হামলা-নিপীড়নে ৫ লাখেরও বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছে। প্রতিদিন আরও মানুষ পালিয়ে আসছে প্রাণভয়ে। মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশ তাদের আশ্রয় দিচ্ছে এবং দেশি-বিদেশি সংগঠনগুলোও তাদের সাহায্যে এগিয়ে আসছে। তবে এত বেশি সংখ্যক মানুষকে সহায়তা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে ত্রাণ সংস্থাগুলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

সৈকতকে নিয়ে অবস্থান পরিষ্কার করল বিসিবি

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রাণীশংকৈলে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডব: শিশুসহ আহত ১০

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই’

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৫৭ অভিবাসী যেভাবে জীবিত উদ্ধার হলো

আগস্ট ৪, ২০২৬

যাদের নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT