চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ফিরিয়ে নেয়ার কথা পুরো অস্বীকার করল মিয়ানমার!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৩ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে ফিরিয়ে নিতে সরকার আশ্বাস দিয়েছে বা কাজ শুরু করেছে – আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে আসা এমন সব খবর পুরোপুরি অস্বীকার করেছে দেশটি। মিয়ানমারের মন্ত্রীসহ উচ্চপদস্থ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা এসব প্রতিবেদনের তথ্য মিথ্যা বলে দাবি করেছেন।

ঢাকায় পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউ থান্ট কিয়াওয়ের সাক্ষাৎ ও আলোচনার পর থেকে বাংলাদেশ ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম, এমনকি মিয়ানমারের সংবাদমাধ্যমেও ফলাও করে প্রচার হচ্ছিল, মিয়ানমার আপাতত বাংলাদেশে আশ্রয় নেয়া দু’হাজার রোহিঙ্গা শরণার্থীকে দেশে ফিরিয়ে নিতে রাজি হয়েছে।

২০০৫ সাল থেকে থেমে থাকা রোহিঙ্গা পুনর্বাসন প্রক্রিয়া এর মধ্য দিয়ে গতি পেতে যাচ্ছে বলে তখন আশা প্রকাশ করেছিলেন অনেকে। ইংরেজি পত্রিকা ডেইলি স্টার তার সম্পাদকীয়তে এই সিদ্ধান্তের প্রশংসা করে একে ‘অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ’ বলে অভিহিত করেছিল।

কিন্তু মিয়ানমার তাদের বক্তব্য অস্বীকার করে বুঝিয়ে দিলো, রোহিঙ্গাদের পুনর্বাসন আলোচনার মধ্যে তৈরি ফাটলটা দিনদিন বড়ই হচ্ছে। তারা বারবারই বলছে, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেয়ার কোনো কথাই নাকি হয়নি বাংলাদেশের সঙ্গে!

মিয়ানমারের সংশ্লিষ্ট কর্মকর্তারা বাংলাদেশ থেকে ২৪১৫ বার্মিজ নাগরিককে পুনর্বাসনের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন। কিন্তু ওই ‘রোহিঙ্গা’ নামটাতে গিয়েই যত আপত্তি তাদের। ঢাকায় অনুষ্ঠিত বৈঠকের পর থেকেই এ ব্যাপারে বারবার গাইগুঁই করছেন কিয়াও। বলছেন, বৈঠকের সময় থেকেই বাংলাদেশি সচিব ও কর্মকর্তাদের ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহারের বিরোধী তিনি।

রোহিঙ্গা-মিয়ানমার
বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পের একাংশ

গত ৪ সেপ্টেম্বর মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিয়াও বলেন, ‘‘রোহিঙ্গা’ নামটার ব্যাপারে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ব্যাখ্যা করে আমাদের সাক্ষাতের সময় বুঝিয়েছি যে, মিয়ানমারের নৃ-গোষ্ঠীর আনুষ্ঠানিক তালিকা এবং আমাদের ঐতিহাসিক দলিল-প্রমাণ অনুসারে, ‘রোহিঙ্গা’ নামের কোনো নৃ-তাত্ত্বিক গোষ্ঠী আমাদের নাগরিক কখনোই ছিল না।’

Reneta

ইউ থান্ট কিয়াও সুর মেলাচ্ছিলেন দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের অন্যতম পরিচালক ইউ জাও হ্‌তায়ের সঙ্গে, যিনি ২ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুখের ওপর রোহিঙ্গাদের ফেরত নেয়া বিষয়ক সংবাদগুলো মিথ্যা দাবি করে বলেছিলেন, যাদেরকে মিয়ানমারে ফেরত নেয়ার কথা ভাবা হচ্ছে তারা রোহিঙ্গা নয়।

‘আমাদের দু’দেশের মধ্যে এ ধরণের কোনো সমঝোতা হয়েছে, মিয়ানমার এমন ভ্রান্ত তথ্য কখনোই মেনে নেবে না, গণমাধ্যমে তারা যা-ই ঘোষণা করুক না কেন,’ বলেন হ্‌তায়, ‘ওই বৈঠকে মিয়ানমার তো শুধু ২০০৫ সালে পুনর্বাসনের ব্যাপারে আলোচনা হওয়া ২৪১৫ জন মানুষের ব্যাপারে খোঁজখবর করার জন্য একটি যৌথ কমিটি গঠনে সম্মত হয়েছে।’রোহিঙ্গা-মিয়ানমার

এই ২৪১৫ জনকে যে ফিরিয়ে নেয়াই হবে, এটাও নিশ্চিত না বলেও জানান ইউ জাও হ্‌তায়। বরং বাংলাদেশের পক্ষ থেকে ‘রোহিঙ্গা’ শব্দটির ব্যবহার বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার সম্পর্ক নষ্ট করে দিতে পারে বলে তিনি অনেকটা হুমকিই দিয়েছেন বলা চলে।

আলোচিত এই ২৪১৫ জনকে ২০০৫ সালে মিয়ানমারের নাগরিক বলে সনাক্ত করেছিল দেশটির কর্তৃপক্ষ। কিন্তু তখন তারা দেশে ফিরে যেতে রাজি হয়নি। এর ফলে তখন আটকে গিয়েছিল পুনর্বাসন প্রক্রিয়া। এতদিন পর মিয়ানমার সরকার অবশেষে বলছে ওই লোকগুলোকে তারা ফেরত নেবে যদি (!) তারা নতুন পরীক্ষায় নির্ধারিত ৪টি শর্ত পূরণ করতে পারে এবং তারপর যদি (!) তারা স্বেচ্ছায় মিয়ানমারে যেতে আগ্রহী হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানচেস্টার সিটি, অনিশ্চিত রদ্রির ভবিষ্যৎ

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT