চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের অসহযোগিতা অবহিত করলো বাংলাদেশ

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
১০:২৯ অপরাহ্ন ১৩, জুন ২০১৯
আন্তর্জাতিক
A A

রোহিঙ্গা সমস্যার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করার পাশাপাশি তাদের প্রত্যাবাসনে মিয়ানমারের অসহযোগিতার কথা জাতিসংঘকে জানিয়েছে বাংলাদেশ।

নিইউয়র্কে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর সঙ্গে দ্বিপাক্ষিক এক বৈঠকে এই বিষয়ে অবহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম।

রোহিঙ্গা সংকট বিষয়ে আলোচনার পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিুর রহমানের জন্মতবার্ষিকী উদযাপনে জাতিসংঘ মহাসচিবকে আমন্ত্রণ জানানো হয় বৈঠকে।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এক বিবৃতিতে জানায়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটের সর্বশেষ পরিস্থিতি  জাতিসংঘ মহাসচিবের নিকট তুলে ধরেন।  এই সময় জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা প্রত্যাবাসনে বিলম্বের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বর্তমানে ১.২ মিলিয়ন বা প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে। যাদের অধিকাংশই ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের জাতিগত নিধন শুরু হওয়ার পর বাংলাদেশে পাড়ি জমায়।  রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু হওযার কথা ছিলো গত বছরের জানুয়ারিতে।   পরে তা ১৫ নভেম্বর শুরু হওয়ার কথা হয়। কিন্তু সে প্রক্রিয়া আজ অবধি শুরু হয়নি।

শাহরিয়ার আলম এই সময় রোহিঙ্গা সমস্যা বিষয়ে মিয়ানমারকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করার পদক্ষেপ নেওয়ার কথা গুতেরেসকে জানান।

Reneta

বৈঠকের এক পযায়ে মন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে জাতিসংঘের প্রধান ও প্রতিনিধিদের অংশগ্রহণের অনুরোধ জানান।

এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশের  অগ্রগতির প্রশংসা করেন গুতেরেস।  তিনি রোহিঙ্গা ইস্যুতে উদারতাও মানবিক সাহায্যের জন্য বাংলাদেশ সরকার ও তার জনগণকে ধন্যবাদ জানান।

এছাড়াও জলবায়ু  সংকট সমাধানে সক্রিয় অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রশংসা করেন তিনি।  জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অসামান্য অবদানের জন্যও জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

দ্বিপাক্ষিক বৈঠকে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: জাতিসংঘরোহিঙ্গা সংকট
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT