চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নেয়ার কাজ চলছে: ডিকসন

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৩:৩৩ অপরাহ্ন ২৫, অক্টোবর ২০২০
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
রোহিঙ্গা

রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে আন্তর্জাতিকভাবে আর কী কী পদক্ষেপ নেয়া যায় তার কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।

রোববার সকালে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী মেডিকেল কলেজ ও রনদা প্রসাদ সাহার বাড়িতে অনুষ্ঠিত ৩৫০ বছরের ঐতিহ্যবাহী দুর্গোৎসব পরিদর্শন করেন ব্রিটিশ হাই কমিশনার।

এসময় তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন: বাংলাদেশ নোবেল পুরস্কার পাবার যোগ্য।

ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বৃহস্পতিবার তার দেশের সাথে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার সাথে বৈঠকের কথা তুলে ধরে বলেন: রোহিঙ্গাদের আর কিভাবে সাপোর্ট করা যায় এবং তাদের দ্রুত প্রত্যাবর্তন করানো যায় সেই বিষয়ে পদক্ষেপ নিয়ে আলোচনার অগ্রগতি হয়েছে।

তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের অভিজ্ঞতা জানিয়ে বলেন: রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে চায়। তবে তার আগে রোহিঙ্গাদের যে অত্যাচার করা হয়েছে তা মিয়ানমারকে বন্ধ করতে হবে। রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে মিয়ানমারের সাথে আমরা এখন আন্তর্জাতিকভাবে বেশ শক্ত ভূমিকা পালন করছি। যতদ্রুত সম্ভব তারা নিজ দেশে ফিরতে পারে তাই গুরুত্বপূর্ণ।

এর আগে কখনো দুর্গোৎসব না দেখার অভিজ্ঞতা জানিয়ে হাই কমিশনার বলেন: দুর্গোৎসবের মতো এত সুন্দর কমিউনিটি উৎসবে যোগ দিতে পেরে তিনি খুবই আনন্দিত।

Reneta

গরীব মানুষের স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নে কুমুদিনী ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও ট্রাস্টের ভূমিকা অনবদ্য বলেও প্রশংসা করেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: আন্তর্জাতিকব্রিটিশ হাই কমিশনাররোহিঙ্গারোহিঙ্গা প্রত্যাবর্তনরোহিঙ্গা সমস্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

পরকীয়ায় জড়িয়ে সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে হত্যা করল মা

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রোপজ ডে: মনের মানুষের কাছে অনুভূতি জানানোর বিশেষ দিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেস আসনে জ্যাক শ্লসবার্গকে সমর্থন দিতে যাচ্ছেন ন্যান্সি পেলোসি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধনী গণভোট আজ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেন,  ছবি: সংগৃহীত।

এনসিপি নেতা আখতার হোসেনকে মোবাইল ফোনে হত্যার হুমকি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT