চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা নিধন গোপন করছে ফেসবুক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
Flood-affected people crossing water with makeshift boats and bamboo poles. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের উপর ‘জাতিগত নিধন’ চালানোর বিষয়টি গোপন করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। মিয়ানমার সেনাবাহিনীর দমন অভিযান সংক্রান্ত পোস্ট, ভিডিও, এমনকি লেখাগুলোও পড়ছে সেন্সরের কবলে।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, রোহিঙ্গা বিদ্রোহী গ্রুপ দ্য আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’কে (আরসা) ‘বিপদজনক সংস্থা’ অ্যাখ্যা দিয়েছে ফেসবুক। এই গ্রুপের বা এর প্রশংসাসূচক কনটেন্টগুলোও মুছে দিতে মডারেটরদের নির্দেশ দিয়েছে তারা।

সমালোচকরা বলছেন, এমন সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে ফেসবুক আসলে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত প্রতিবেদনের ওপরই সেন্সর আরোপ করেছে। সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ আনওয়ারের মতে, এর মাধ্যমে ফেসবুক মত প্রকাশের স্বাধীনতা দমনের চেষ্টা করছে।

বিশ্বের সবচেয়ে নিপীড়িত সংখ্যালঘু রোহিঙ্গাদের উপর জাতিগত নিধন চলছে বলে জানিয়েছে জাতিসংঘ। গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে ৪ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

এমন পরিস্থিতিতে অভ্যন্তরীণ মূল্যায়নের পর ফেসবুক আরসা’র বিষয়ে এমন সিদ্ধান্ত নেয়। মিয়ানমার সরকারের অনুরোধের ভিত্তিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানিয়েছে ফেসবুক।

অ্যাক্টিভিস্টদের অভিযোগ, রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সেনাবাহিনীর বর্বর ও নিষ্ঠুর অভিযান সংক্রান্ত পোস্ট সেন্সর করছে ফেসবুক। এমন অভিযোগের কিছু পরেই আরসাকে ‘বিপদজনক সংস্থা’ হিসেবে তালিকাভুক্ত করার কথা জানায় ফেসবুকের মুখপাত্র।

Reneta

ফেসবুকের ওই মুখপাত্র জানান, সন্ত্রাস, পরিকল্পিত সহিংসতা বা অপরাধ, গণহত্যা বা বিদ্বেষ ছড়ানোয় নিয়োজিত এই ধরনের সংস্থার (আরসা) কোন পোস্ট বা তাদের সমর্থনসূচক পোস্ট নিষিদ্ধ করা হয়েছে।

অন্য যে পক্ষটির কারণে চার লক্ষাধিক রোহিঙ্গা মুসলিমকে নিজ বাড়িঘর ফেলে বাংলাদেশে পালিয়ে আসতে হয়েছে তাদের ব্যাপারে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ফেসবুক। এই পক্ষটিকে ‘বিপজ্জনক’ হিসেবে আখ্যায়িত করা বা তাদের কোনও পোস্ট মুছে দিতে রাজি নয় ফেসবুক।

মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি’র মুখপাত্র জো তেই ফেসুবকের এই সিদ্ধান্তের স্বাগত জানিয়েছেন। তার ব্যক্তিগত ফেসবুক পেজে আরাকান আর্মি বিষয়ক ফেসবুকের একটি বার্তা শেয়ার করেছেন তিনি।

২৬ আগস্টের ওই পোস্টে জো আরাকান আর্মি’র পক্ষে যায় এমন যে কোনও পোস্ট নিষিদ্ধ করতে বার্মিজদের প্রতি আহ্বান জানিয়েছেন। তার ওই পোস্ট প্রায় সাত হাজার বার শেয়ার হয়েছে।

আয়ারল্যান্ডভিত্তিক রোহিঙ্গা অ্যাক্টিভিস্ট মোহাম্মদ রফিক বলেন, রোহিঙ্গা গ্রামগুলোতে হত্যাযজ্ঞের ছবি ও ভিডিও পোস্ট করার পর গত ২৮ আগস্ট তার অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করে দেয় ফেসবুক কর্তৃপক্ষ।

“আমি এখনও রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতার ছবি ও ভিডিও পাচ্ছি। তবে আমার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে, এমন শঙ্কায় সেগুলো ফেসবুকে পোস্ট করছি না।”

ফেসবুকের রোহিঙ্গা নিধনযজ্ঞ সংক্রান্ত পোস্ট মুছে দেওয়ার বিষয়টি প্রথম সংবাদমাধ্যমে তুলে ধরেন মোহাম্মদ আনওয়ার। তার অভিযোগের ভিত্তিতে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে দ্য ডেইলি বিস্ট।

এতে এমন বহু সংখ্যক স্ক্রিনশট উঠে আসে যেখানে কথিত নীতিমালা ভঙ্গের দায়ে রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত ফেসবুক পোস্ট মুছে দেওয়ার কথা বলা হয়েছে। এমনকি শুধু টেক্সট রয়েছে এমন পোস্টও মুছে দেওয়া হচ্ছে।

কুয়ালালামপুরভিত্তিক সাংবাদিক মোহাম্মদ আনওয়ার রোহিঙ্গা ব্লগার ডটকম নামের একটি সংবাদমাধ্যমে কর্মরত রয়েছেন। তিনি বলেন, রাখাইনের ৪৫ জন সংবাদকর্মীর একটি টিম তার পোর্টালের জন্য কাজ করছে।

ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, মোহাম্মদ আনওয়ার-এর পোস্টগুলো ভুল করে মুছে দেওয়া হয়েছে। তবে দ্য গার্ডিয়ানের অনুসন্ধানে জানা গেছে, ফেসবুকে রোহিঙ্গা নিধনযজ্ঞ সংক্রান্ত পোস্টের ক্ষেত্রে সেন্সরশিপ অব্যাহত রয়েছে।

এর আগেও ভিয়েতনাম যুদ্ধের সময়কার একটি ছবি সেন্সর করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলো ফেসবুক। বিখ্যাত সেই ছবিটি নাপাম বোমা হামলা থেকে পলায়নরত এক নগ্ন বালিকার।

এ ঘটনার পরে গত বছরের অক্টোবরে সহিংসতা ও নগ্নতা বিষয়ক কনটেন্ট নিষিদ্ধ করার নীতিমালায় কিছুটা পরিবর্তন আনে সামাজিক মাধ্যমটি। তখন তারা সিদ্ধান্ত নেয়, জনস্বার্থের ক্ষেত্রে সংবাদ মূল্য, তাৎপর্য বা গুরুত্ব বিবেচনায় ছবি অনুমোদন করবে তারা। কিন্তু রোহিঙ্গাদের ক্ষেত্রে সেই নীতিমালা হচ্ছে না বলেই অভিযোগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুকমিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নগরীতে হঠাৎ শেকড়ে ফেরানো মোরগ লড়াই, পুঁথি পাঠের আসর

পরবর্তী

ফিফার বর্ষসেরা একাদশের সংক্ষিপ্তে রিয়ালের জয়জয়কার

পরবর্তী
ফিফার বর্ষসেরা একাদশের পুরস্কার বিতরণী অনুষ্ঠান, রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফার বর্ষসেরা একাদশের সংক্ষিপ্তে রিয়ালের জয়জয়কার

নাদাল ও ফেদেরার টেনিস ম্যাচের পর বন্ধুত্বপূর্ণ হাত মেলাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুটি বাঁধছেন নাদাল-ফেদেরার

সর্বশেষ

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

জুলাই ২০, ২০২৬

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত

জুলাই ২০, ২০২৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT