চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের বিরুদ্ধে মামলার নির্দেশ গাম্বিয়ার বিচারমন্ত্রীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১১ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ফাইল ছবি

ফাইল ছবি

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হত্যা, ধর্ষণ, লুটপাটসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) মামলার প্রস্তুতি নিচ্ছে গাম্বিয়া। এ বিষয়ে পদক্ষেপ নিতে এরই মধ্যে আইনজীবীদের নির্দেশও দেওয়া হয়েছে।

নেদারল্যান্ডসের হেগে ‘রোহিঙ্গাদের জন্য বিচার এবং জবাবদিহিতা’ শীর্ষক সেমিনারে গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল এবং বিচারমন্ত্রী আবুবাক্কার এম তামবাদু এ কথা বলেন।

শুক্রবার হেগের ইরাসমাস ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোস্যাল স্টাডিজ এই সেমিরারের আয়োজন করে। এর সহ-আয়োজক ছিল এশিয়া জাস্টিস কোয়ালিশন এবং বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রার অব পিস অ্যান্ড জাস্টিস।

গাম্বিয়ার বিচার মন্ত্রণালয়ের আইন বিভাগ আইসিজেতে এই মামলা করবে। এটিই হবে আন্তর্জাতিক বিচারিক আদালতে প্রথমাবেরর মতো মিয়ানমারকে অভিযুক্ত করার প্রথম ঘটনা।

সেমিনারে তামবাদু বলেন, আন্তর্জাতিক বিচারিক আদালতে এই মামলা করার জন্য গত ৪ অক্টোবর আমি আইনজীবীদের নির্দেশনা দিয়েছি।

‘‘আমি যখন কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাই, তখন দূর থেকেই গণহত্যার দুর্গন্ধ পেয়েছি আমি। রুয়ান্ডায় চালানো গণধর্ষণ, হত্যা এবং গণহত্যার এক দশক পর রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যার এই দুর্গন্ধ আমার কাছে পরিচিতই মনে হয়েছে।’’

Reneta

তিনি বলেন, নুরেমবার্গ ট্রায়ালে করা ‘‘আর কখনই না’’ প্রতিজ্ঞার ৭৫ বছর পর মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চালানো অপরাধ আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতারই চিত্রায়ণ।

রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের জন্য মিয়ানমারকে জবাবদিহি করার প্রয়োজনীয়তার কথা সেমিনারে তুলে ধরেন মিয়ানমারে নিযুক্ত কানাডার বিশেষ দূত বব রাই।

ওই সেমিনারে বিভিন্ন দেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, শীর্ষস্থানীয় আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী, মানবাধিকার কর্মী এবং রোহিঙ্গা নেতাসহ শতাধিক ব্যক্তি আলোচনায় অংশ নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিজেগাম্বিয়ারোহিঙ্গারোহিঙ্গা গণহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাইয়ের নেতৃত্বে ইলিয়াস-রিনভী-মাসউদ

মে ৯, ২০২৬

আমন মৌসুমে সার সঙ্কটের আশঙ্কা, শঙ্কায় কৃষক

মে ৯, ২০২৬

স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি

মে ৯, ২০২৬

পশ্চিমবঙ্গে বিধানসভা: মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ

মে ৯, ২০২৬

মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে দিনাজপুরের আলু

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT