চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা গণহত্যা: তদন্তের অনুমোদন দিল আন্তর্জাতিক আদালত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৫ অপরাহ্ন ২২, নভেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের উপর নির্যাতন ও গণহত্যার ব্যাপারে তদন্তের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক আদালত (আইসিজে)। সামরিক বাহিনী কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগ উঠে এসেছে তদন্তে।

জাতিসংঘের তদন্তকারীরা বলছেন, আন্তর্জাতিক আদালতেই কেবল একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারে। নির্যাতনের ভয়ে এ পর্যন্ত বাংলাদেশে প্রায় ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা পালিয়ে এসেছে।

শান্তিতে নোবেল জয়ী অংসান সু চি জাতিসংঘের শীর্ষ আদালতে একটি প্রতিনিধি দলের নেতৃত্বে রোহিঙ্গাদের গণহত্যার বিরুদ্ধে অভিযোগ এনে ওই মামলার যুক্তি উপস্থাপন করবেন বলে জানিয়েছেন।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মামলা দায়ের করার পর সমর্থন দিয়েছে ইসলামী সহযোগীতা সংস্থার ৫৭ দেশ। সে হিসেবে আন্তর্জাতিক আদালত জানিয়েছে, আগামী ১০-১২ ডিসেম্বর আদালতে এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

আল জাজিরার তথ্যমতে, এই মামলাটি রোহিঙ্গা সঙ্কট নিয়ে মিয়ানমারকে বিচারের আওতায় আনার প্রথম আন্তর্জাতিক আইনী প্রচেষ্টার পদক্ষেপ। একটি দেশের জন্য অন্য একটি দেশের বিরুদ্ধে মামলার এমন উদাহরণ ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করবে।

রোহিঙ্গা জোটের প্রচারণা সমন্বয়কারী সান লুইন আল জাজিরাকে বলেন, রোহিঙ্গাদের কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়া অধিকার ফিরে পাওয়ার প্রথম পদক্ষেপ এই মামলা।

Reneta

তিনি আরও বলেন, আমরা ১৯৭৮ সাল থেকে এ পর্যন্ত অগণিতবার গণহত্যার শিকার হয়েছি।সব সময় ন্যায়বিচারের প্রত্যাশা করে আসছি।আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে।মৌলিক অধিকার, পূর্ণ নাগরিকত্ব ও মিয়ানমার জুড়ে অন্যান্যদের মতো সমান অধিকার নিয়ে আমরা আমাদের মাতৃভূমি আরাকানে ফিরে যেতে চাই। প্রথমবারের মত এই মামলার শুনানির কথা শুনে আমাদের আনন্দ প্রকাশের ভাষা জানা নেই।

তিনি যোগ করেন, হামলা প্রতিরোধে আমাদের সুরক্ষা প্রয়োজন। আন্তর্জাতিক আদালতের মাধ্যমে আমরা মামলাটি জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলে নিয়ে যাওয়া মাধ্যমে দুষ্কৃতিকারীদের শাস্তির ব্যবস্থা করব।

Jui  Banner Campaign
ট্যাগ: অং সান সু চিরোহিঙ্গারোহিঙ্গা গণহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT