অপরাধ

রোহিঙ্গা ক্যাম্পের পাশে বস্তাবন্দী লাশ উদ্ধার

কক্সবাজার জেলার মানচিত্র, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার জেলার মানচিত্র, যেখানে শহর ও উপজেলা গুলোর অবস্থান দেখানো হয়েছে, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাশ থেকে বস্তাবন্দী ক্ষতবিক্ষত এক  লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে এই লাশ উদ্ধার করে উখিয়া থানা পুলিশ।

উখিয়া থানা পুলিশের উপ -পুলিশ পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ লাশটির বিভিন্ন অংশ উদ্ধার করে।

স্থানীয়রা বলছে, লাশটি বিকেল সাড়ে ৫টার দিকে তেলীপাড়া লাগোয়া কুতুপালং রোহিঙ্গা বস্তির পশ্চিম দিক থেকে পূর্ব -দক্ষিণের দিকে ভেসে আসে।



উখিয়া থানায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, লাশটির পরিচয় সনাক্ত করা যায়নি। তবে পুলিশের ধারণা করছে এটি কোন রোহিঙ্গার মৃতদেহ হতে পারে।

বিষয়:কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প লাশ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…