চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে বিদ্যুতায়নের জন্য ২ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৬:৩০ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A
রোহিঙ্গা ক্যাম্পে বিদ্যুতায়নের জন্য প্রধান অতিথি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে বিদ্যুতায়নের জন্য ২ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার কক্সবাজারে একটি হোটেলে রোহিঙ্গাদের জন্য বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে দেয়া অর্থ ও ত্রাণসামগ্রী গ্রহণকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় প্রধানমন্ত্রীর পক্ষে তিনি এসব ত্রাণ ও অর্থ গ্রহণ করেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশে আশ্রয় নেয়া নির্যাতিত রোহিঙ্গাদের দ্রুত সাহায্য দিতে পেরেছে বাংলাদেশ। আশ্রিত রোহিঙ্গাদের দ্রুত সময়ে মধ্যে বাংলাদেশ যে অস্থায়ী আবাসন, স্যানিটেশন, চিকিৎসা সহ বিশুদ্ধ পানি সরবাহ নিশ্চিত করেছে তা বিশ্বে বিরল। শেখ হাসিনার যথাযত পদক্ষেপের কারণে তা সম্ভব হয়েছে।

মন্ত্রী বলেন, আজ রোহিঙ্গারা তৈরি করা শেডে উঠেছে। এটা শেখ হাসিনার ম্যাজিক। এসব আশ্রয় নেয়া রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার পাশপাশি তারা যতদিন বাংলাদেশে থাকবে ততদিন মানবিক কারণে তাদের সব কিছু দেখবে বাংলাদেশ।



এসময় তিনি রোহিঙ্গাদের জন্য দেয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারিদের একদিনের বেতনের ২০ লাখ টাকা, আওয়ামী লীগের প্রেডিয়াম সদস্য আব্দুল মতিন খসরু এমপির ব্যক্তিগতভাবে দেয়া ১০ লাখ টাকাসহ ত্রাণ গ্রহণ করেন।  পরে তিনি অর্থসহায়তার টাকা ও ত্রাণ জেলা প্রশাসন এবং সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন।

এছাড়াও তিনি দুপুরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে চট্টগ্রাম সিটি করপোরেশনের দেয়া ত্রাণসামগ্রী দুই হাজার রোহিঙ্গা পরিবারের মাঝে বিতরণ করেন।

এসময় আওয়ামী লীগের প্রেডিয়াম সদস্য আব্দুল মতিন খসরু এমপি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন,কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: ওবায়দুল কাদেরকক্সবাজাররোহিঙ্গা ক্যাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভয়ভীতি আসবে বলে কি সামনে আগাবো না?: শাকিব

পরবর্তী

নিরুত্তাপ দিনে মার্শালের সেঞ্চুরি

পরবর্তী
বাংলাদেশি ক্রিকেটার মার্শাল সেঞ্চুরি উদযাপন করছেন, মাঠে দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরুত্তাপ দিনে মার্শালের সেঞ্চুরি

বিদ্যুতের মূল্যহার পরিবর্তনের আবেদনের ওপর গণশুনানি

বিদ্যুতের প্রতি ইউনিটে ৫২ পয়সা দাম বাড়াতে চায় ডেসকো

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT