বাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এক আফ্রিকান নাগরিকের মৃত্যু

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ভাসমান মানুষ ও ক্ষতিগ্রস্ত পরিবেশের চিত্র, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের অবস্থা দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এনজিওতে কর্মরত এক আফ্রিকান নাগরিকের মৃত্যু হয়েছে। পালংখালী রোহিঙ্গা ক্যাম্প এমএসএফ এনজিওতে কর্মরত ওই আফ্রিকান নাগরিকের নাম ফ্রান্সচইস নাবারু গিনেনি (৪২)।

শনিবার সকাল ৫টা ৫০ মিনিটের সময় ভাড়া বাসায় থাকার সময় বুকে ব্যথা অনুভব করার পরে হঠাৎই তার মৃত্যু হয় বলে জানা যায়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল চাইলাউ মারমা জানান, উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাকে স্বদেশে ফেরত পাঠানো হচ্ছে।

আফ্রিকার বুরকানি ফাসোর এই নাগরিক গত ৭ অক্টোবর বাংলাদেশে আসেন এবং রোহিঙ্গা ক্যাম্পে ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ম্যানেজার হিসেবে নিয়োজিত ছিলেন।

তার অকাল মৃত্যুর বিষয়টি সে দেশের দূতাবাসকে জানানো হয়েছে। তার মৃতদেহ ফেরত পাঠানোর কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়:রোহিঙ্গা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…