বাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে তিনটির মধ্যে একটি পরিবার মারাত্মক ঝুঁকিতে

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে এক নারী ও শিশুর ছবি, যেখানে নারীটি শান্তভাবে তাকাচ্ছেন এবং শিশুটি তার পাশে দাঁড়িয়ে আছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য বলছে, রোহিঙ্গা ক্যাম্পে থাকা পরিবারগুলোর মধ্যে প্রতি তিনটিতে অন্তত একটি পরিবার মারাত্মক ঝুঁকিতে রয়েছে।

বাংলাদেশে আসা রোহিঙ্গা পরিবার গণনা প্রায় শেষ করেছে ইউএনএইচসিআর। ইউএনএইচসিআর এবং বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের যৌথ উদ্যোগে কুতুপালং ও বালুখালি ক্যাম্পে রোহিঙ্গাদের বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে।

পরিবার গণনার এই কার্যক্রম পরিচালনার সময়ে ইউএনএইচসিআর দেখেছে , রোহিঙ্গা পরিবারগুলোর মধ্যে তিনটিতে একটি পরিবার রয়েছে ব্যাপক ঝুঁকিতে। তাদের মধ্যে অন্তত ১৪ শতাংশ নারী একাকী মা হিসেবে পরিবারকে নিয়ন্ত্রণ করছে, ক্যাম্পের পরিবেশে পাওয়া খানিকটা সহায়তার মধ্যে দিয়ে। অন্যরা ভুগছে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি ও প্রতিবন্ধীতায়।

ক্যাম্পে থাকা বয়স্ক মানুষগুলো এবং পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া শিশুগুলোও রয়েছে প্রবল ঝুঁকিতে। এসব শিশুদেরই কেউ কেউ তাদের ছোট ভাইবোনদেরও দায়িত্ব নিচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পে মোট জনসংখ্যার ৫৪ শতাংশ শিশু।

জাতিগত নিধনের শিকার হয়ে গত ২৫ আগস্ট থেকে বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে রোহিঙ্গারা। আইওএমের হিসাব অনুযায়ী এ পর্যন্ত বাংলাদেশে পালিয়ে এসেছে ৮ লাখেরও বেশি রোহিঙ্গা।

বিষয়:রোহিঙ্গা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…