কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা শিবিরে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় প্রতিপক্ষের গুলিতে ডাকাত সরদার আবু সৈয়দ ওরফে সাদেক (৩৫) নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
মঙ্গলবার ভোররাতে উপজেলান নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে। নিহত সাদেক ডাকাত নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা মো. আক্দুল জলিলের ছেলে।
পুলিশের দাবি, সাদেক র্যাবের সঙ্গে সম্প্রতি ‘বন্দুযুদ্ধে’ নিহত নুরুল আলম ডাকাতের প্রধান সহকারী হিসেবে কাজ করে আসছিল। নুরুল আলম ডাকাত মারা যাওয়ার পর ওই দলের প্রধান হয় সে।
নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, খবর পেয়ে সকালে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।









