চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পের শিশুদের লক্ষ্য করে বর্মি বাহিনীর গুলি

মুহাম্মাদ আসাদুল্লাহমুহাম্মাদ আসাদুল্লাহ
৬:৪০ অপরাহ্ন ২৮, জুন ২০১৮
বাংলাদেশ
A A

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু এলাকার কোনারপাড়া শূন্য রেখায় আশ্রয় নেয়া রোহিঙ্গা ক্যাম্পের পাশে সীমান্তের কাঁটাতারের বেড়া ঘেঁষে ‘খেলার সময় মিয়ানমারের বিজিপির গুলিতে এক শিশু গুলিবিদ্ধ’ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৫ টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু এলাকার কোনারপাড়া সংলগ্ন সীমান্তের শূন্য রেখায় এ ঘটনা ঘটে।

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক ইমন চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া ক্যাম্পের রোহিঙ্গা কমিউনিটি নেতা (মাঝি) আরিফ উল্লাহও এ তথ্য নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ আনসার উল্লাহ (১২) ঘুমধুমের তমব্রু এলাকার কোনারপাড়ার শূন্য রেখার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা জামাল হোসেনের ছেলে। গুলিবিদ্ধ রোহিঙ্গা শিশুটিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প সংলগ্ন রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পরিদর্শক ইমন।

তিনি বলেন: বৃহস্পতিবার বিকালে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তমব্রু এলাকার কোনারপাড়া শূন্য রেখায় আশ্রয় নেয়া রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া সীমান্তের কাঁটাতারের বেড়া ঘেঁষে কিছু শিশু খেলা করছিল। এসময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আকস্মিক গুলিবর্ষণে এক রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয় ক্যাম্পের রোহিঙ্গারা উদ্ধার করে নিয়ে আসলে গুলিবিদ্ধ আনসার উল্লাহকে উখিয়ার কুতুপালং ক্যাম্প সংলগ্ন রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করে। শিশুটির বাম পায়ের উরুতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। সে এখনো সেখানে চিকিৎসাধীন রয়েছে।

অন্য কোনো কারণে মিয়ানমারের বিজিপি গুলিবর্ষণ করেছে কিনা, তা নিশ্চিত নন বলে জানান পরিদর্শক ইমন চৌধুরী।

Reneta

তবে এ নিয়ে বিজিবির সংশ্লিষ্টদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও কারো বক্তব্য জানা সম্ভব হয়নি।

Jui  Banner Campaign
ট্যাগ: বিজিপিরোহিঙ্গারোহিঙ্গা ক্যাম্পরোহিঙ্গা শিশুরোহিঙ্গা হত্যালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT