চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ইস্যুতে সরকার উস্কানিতে কান দিবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৭:১৬ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A
রোহিঙ্গা শরণার্থীদের ছবি, বাংলাদেশে আশ্রয়প্রার্থী পরিবার. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমার থেকে পালিয়ে আসা আশ্রয় নেয়া রোহিঙ্গা নাগরিকদের ইস্যুতে বাংলাদেশ সরকার কোন উস্কানিতে কান দিবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি রোববার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তামব্রু সীমান্ত এলাকায় রোহিঙ্গা নাগরিকদের মাঝে ত্রাণ বিতরণকালে এই আহবান জানান।

রোহিঙ্গা নাগরিকদের কোন প্রকার উস্কানিতে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা বাংলাদেশের সরকারের ওপর ভরসা রাখুন, আপনাদেরকে নিজ দেশে ফেরত পাঠাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে বাংলাদেশ সরকার।

মন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার কোন উস্কানিতে কান দিবে না। তিনি আশা প্রকাশ করেন, এই সমস্যার সমাধান কূটনৈতিক উপায়েই করবে বাংলাদেশ।

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা মেনে রোহিঙ্গা নাগরিকদের সুষ্ঠুভাবে ক্যাম্পে অবস্থানের আহবান জানান। রোহিঙ্গা নাগরিকদের উদ্দেশ্যে তিনি প্রধানমন্ত্রীর বক্তব্য উল্লেখ করে বলেন, বাংলাদেশের মানুষ আপনাদের সঙ্গে খাবার ভাগাভাগি করে খাবে।

পরে মন্ত্রী তামব্রু সীমান্তের পাশে বিজিবির উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেন এবং এখানকার ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গা নাগরিকদের খোঁজ খবর নেন। পরে মন্ত্রী অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন।

Reneta

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন, র‌্যাবের মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন এবং নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজে যুক্ত হলেন নতুন তিন সদস্য

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের মুসলিমবিষয়ক মন্ত্রী ফয়সাল ইব্রাহিমের পদত্যাগ

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন অতি ভারী বৃষ্টির আশঙ্কা

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের তুলিতে ক্লাইমেট চেঞ্জের ভবিষ্যৎ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT