রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রতি অকুন্ঠ সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতারেস।
তিনি আজ শনিবার রাত ৯টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে ফোন দিয়েছিলেন।
রোহিঙ্গাদের যেন শিগগির ফিরিয়ে নেওয়া হয় সেজন্য মিয়ানমারের প্রতি আরও চাপ প্রয়োগ করার জন্য জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।







