চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ইস্যুতে তুরস্কের প্রশংসায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
বাংলাদেশ ও তুরস্কের শীর্ষ নেতাদের সাক্ষাৎ, দুই দেশের সম্পর্ক উন্নয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সঙ্কটসহ দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশ এবং তুরস্ক এক সঙ্গে কাজ করবে। মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ সফরত তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমর সঙ্গে বৈঠকে এমন মতানৈক্য হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।

এছাড়াও রোহিঙ্গা ইস্যুতে ধারাবহিক সহযোগিতায় তুরস্ককে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, রোহিঙ্গা সংকটসহ দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশ ও তুরস্ক পরস্পরকে সহযোগিতার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ।

ওই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুতে তুরস্কের ধারাবাহিক সহযোগিতার জন্য দেশটির রাষ্ট্রপতি রিসেপ তায়েপ এরদোগানকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ ও তুরস্কের প্রতিনিধিরা চুক্তি স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
বাংলাদেশ-তুরস্ক চুক্তি সই

পাশাপাশি বাংলাদেশের প্রতি তুরস্কের অব্যহত সমর্থন ও রোহিঙ্গা ইস্যুতে এরদোগানের ভূমিকায় প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌহার্দ্যপূর্ণ আলোচনায় দুই দেশ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট ইস্যুতে একসঙ্গে কাজ করা ব্যাপারে একমত হয়।

দুই প্রধানমন্ত্রীর মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, সামরিক, শিক্ষা, সন্ত্রাসবাদসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। আলোচনা শেষে বাংলাদেশ ও তুরস্কের পণ্যের মান নিয়ন্ত্রণ ও বাণিজ্য সম্প্রসারণে এমএমই ফাউন্ডেশনের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হয়।

Reneta

রোহিঙ্গা সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।

এর আগে, বিকাল ৩টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন ইয়ালদিরিম। টাইগার গেটে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তুরস্কের প্রধানমন্ত্রী। রাত ৮টায় তার তার সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন ইয়ালদিরিম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্কপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬

কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ

আগস্ট ৭, ২০২৬

মেসির পরের কোপায় খেলা বিষয়ে আগেভাগেই ‘মুখ খুলল’ আর্জেন্টিনা

আগস্ট ৭, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল

আগস্ট ৭, ২০২৬

ঘুষের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গোপনে কর্মস্থল ছাড়লেন বন কর্মকর্তা

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT