চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ইস্যুতে আসল চেহারা দেখিয়েছে চীন-রাশিয়া: ওবায়দুল কাদের

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
২:২৮ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৭
রাজনীতি
A A
obaidul kader

obaidul kader

মাত্র একদিন আগেই রোহিঙ্গা ইস্যুতে চীন ও রাশিয়াকে পাশে পাওয়ার আশা প্রকাশ করেছিলেন ওবায়দুল কাদের। কিন্তু ২৪ ঘণ্টা পার না হতেই নিজের অবস্থান থেকে সরে আসতে হচ্ছে তাকে। কেননা রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আলোচনায় চীন ও রাশিয়া মিয়ানমারকে সমর্থন করে তারা নিজেদের আসল চেহারা দেখিয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, আপনারা একদিকে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিবেন আবার নির্যাতনেও সমর্থন করবেন এটা হতে পারে না।

শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শনকালে ওবায়দুল কাদের এ কথা বলেন।

চীন ও রাশিয়ার সমালোচনা করে তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আলোচনা সম্পর্কে জানতে পেরেছি চীন ও রাশিয়া মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা দেখেছি চীন এরই মধ্যে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছে, আবার নিরাপত্তা পরিষদে তাদের নির্যাতনকেও সমর্থন দিচ্ছে!

‘আমরা বিশ্বে অন্যতম বৃহৎ এ দুই শক্তিকে দ্বিচারিতার অবস্থান থেকে সরে আসার আহ্বান জানাবো। নিরাপত্তা পরিষদে রাশিয়া এবং চীনের বক্তব্য দেশ দুটির শেষ অবস্থান হবে না বলে আমি আশা করি। চীন ও রাশিয়া এই মানবিক সংকটে মানবতা, সত্য, ন্যায় ও যৌক্তিকতার পক্ষে অবস্থান নেবে। তাদের কাছে আমরা দ্বিচারিতা আমরা আশা করি না।’

এখন পর্যন্ত পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, গতকাল পর্যন্ত পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এটা আমাদের জন্য একটা বিশাল ভার।

তিনি বলেন, তবে এখন পর্যন্ত সরকারকে ত্রাণ নিয়ে কোন সংকটে পড়তে হয়নি। প্রতিবেশী দেশ ভারত ৭০০ টন ত্রাণ পাঠিয়েছে। দেশের ভেতর থেকেও প্রচুর ত্রাণ আসছে। ত্রাণের কোন অভাব নেই। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার দিকে নজর দিতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগরোহিঙ্গা ইস্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT