চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ইস্যুতে আবার প্রোপাগান্ডায় মিয়ানমার

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৫০ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৭
সম্পাদকীয়
A A
মিয়ানমার সেনা কর্মকর্তাদের সঙ্গে একজন নারী ও একজন যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিপিন্সের ম্যানিলায় অনুষ্ঠিত হচ্ছে আসিয়ান সম্মেলন। সম্মেলনের আলোচ্যসূচিতে রোহিঙ্গা ইস্যু প্রধান কি না তা এখনও পরিষ্কার নয়, তবে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সম্মেলনের ভেতরে বিষয়টি নিয়ে আলোচনা করেছে। মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের শিকার হয়ে আট লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে, কিন্তু বাংলাদেশ আসিয়ানের সদস্য নয়। যেহেতু বাংলাদেশ স্বাভাবিকভাবেই সেখানে উপস্থিত থাকছে না, সেজন্য দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য দেশগুলোর দিকে তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশকে। সম্মেলনকে সামনে রেখে ও নানা চাপ সামলাতে মিয়ানমার সরকার রোহিঙ্গা ইস্যুতে আবার প্রোপাগান্ডায় লিপ্ত হয়েছে। রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সব ধরণের নির্যাতনের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে মিয়ানমারের সেনাবাহিনী বলেছে, তারা কোন রোহিঙ্গাকে ধর্ষণ বা হত্যা করেনি, তাদের গ্রাম পোড়ায়নি বা রোহিঙ্গাদের বাড়িঘরে লুটপাট চালায়নি। সেনাবাহিনীর পক্ষ থেকে চালানো অভ্যন্তরীণ তদন্তের ফলাফল প্রকাশ করে এই দাবি করা হয়। মিয়ানমার সেনাদের এই দাবির যে কোন ভিত্তি ও সত্যতা নেই, তা সবাই অনুধাবন করতে পারলেও ভূক্তভোগী দেশ হিসেবে বাংলাদেশের প্রতিবাদ ও আপত্তি জানানো উচিত বলে আমরা মনে করি। কূটনৈতিক বিভিন্ন পথ ধরে আসিয়ান সদস্যদের দৃষ্টি আকর্ষণসহ সারাবিশ্বকে জানান দিতে হবে যে, মিয়ানমার মিথ্যাচার করছে। যেহেতু প্রায় ১০ লাখ রোহিঙ্গার বোঝা এখন বাংলাদেশের উপরে, তাই এই ইস্যুটি নিয়ে মিয়ানমারকে চাপ দেবার প্রক্রিয়া থামালে চলবে না। বর্তমানে বিভিন্ন উন্নয়ন সংস্থা রোহিঙ্গা ইস্যুতে পাশে থাকলেও ভবিষ্যতে তারা ধীরে ধীরে সরে যাবে। এই অবস্থায় একবার থেমে গেলে বা গুরুত্বের তালিকা থেকে রোহিঙ্গা ইস্যু সরে গেলে তার পুরো লাভ তুলে নেবে অং সান সুচি সরকার, আর বিরাট ওই রোহিঙ্গা জনগোষ্ঠি স্থায়ী হয়ে পড়বে বাংলাদেশে। আমরা মনে করি, বাংলাদেশ সরকার বিষয়টি বুঝতে পারছে এবং যথাযথ প্রক্রিয়ায় বিষয়টি সমাধানের চেষ্টা করে যাচ্ছে ও যাবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাংবাদিকতার চার কারিগরের বিদায়

পরবর্তী

কুমিল্লার জয়ের হ্যাটট্রিক

পরবর্তী
বাংলাদেশ ও বার্বাডোজ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লার জয়ের হ্যাটট্রিক

ঢাকায় স্মার্ট সিটি নিয়ে আলোচনা করছে প্যানেল সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

থাকবে না যানজট, ঢাকা হবে স্মার্ট সিটি

সর্বশেষ

‘আমি এ রায়ে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ’

আগস্ট ২৪, ২০২৬

পরিচয় গোপন রেখে জানানো যাবে ঘুষ চাওয়ার খবর, নতুন ওয়েবসাইট চালু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভিক্ষুকের মৃত্যুর পর ৩০ বস্তায় ৮ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬

কলকাতার নিউমার্কেটে বহু হোটেল বন্ধ, দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে বাংলাদেশিদের

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT