চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ইস্যুতে অবশেষে মুখ খুললেন অং সান সু চি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৫ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
rohingya-রোহিঙ্গা-অং সান সু চি

অবশেষে রোহিঙ্গা ইস্যুতে মুখ খুলেছেন মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চি। তিনি দাবি করেছেন, রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যের সবাইকেই তার সরকার সুরক্ষা দিচ্ছে। একইসঙ্গে বাস্তব পরিস্থিতিকে ভুয়া ছবি ও সংবাদের মাধ্যমে বিকৃত করে জঙ্গি-সন্ত্রাসীদের স্বার্থে প্রচার করা হচ্ছে বলে তিনি দাবি করেন। তার দাবি, এমন ভুয়া তথ্য বিপুল পরিমাণে ছড়ানো হচ্ছে যাতে ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর মধ্যে অনেক বেশি সমস্যা সৃষ্টি করা যায়।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে ফোনে কথা বলার সময় তিনি এ কথা বলেন উল্লেখ করে সু চি’র নিজস্ব কার্যালয় থেকে এ বক্তব্য প্রকাশিত হয়।

এতদিন ধরে রোহিঙ্গা ইস্যুতে তীব্র সহিংসতার পরও চুপ থাকায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচিত হয়েছেন শান্তিতে নোবেলজয়ী সু চি। আগস্ট থেকে চলমান সংঘর্ষে এই প্রথমবারের মতো মুখ খুললেও তার বক্তব্য পুরো পরিস্থিতির অনেকটাই উল্টো।

প্রকাশিত সরকারি বিবৃতিতে জানানো হয়, ‘সু চি এরদোগানকে বলেছেন, তার সরকার ইতোমধ্যেই যতটা ভালোভাবে সম্ভব রাখাইনের সব মানুষকে রক্ষা করার চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘মানবাধিকার ও গণতান্ত্রিক সুরক্ষা থেকে কাউকে বঞ্চিত করার অর্থ কী, তা আমরা অন্য বেশিরভাগ মানুষের চেয়ে ভালোভাবে জানি।’

অন্যদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, গত তিনদিন ধরে বাংলাদেশের সাথে সীমান্তের একাংশ জুড়ে ল্যান্ড মাইন বসাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী।

Reneta

বাংলাদেশের দু’টো সরকারি সূত্রের বরাতে তারা জানিয়েছে, সেনাবাহিনীর সহিংসতা থেকে পালিয়ে বাংলাদেশে চলে আসা রোহিঙ্গা মুসলিমরা যেন আর মিয়ানমারে ফিরে যেতে না পারে সেজন্যই মাইনগুলো রাখা হচ্ছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর বহুদিন ধরে চলমান সংঘর্ষ-সহিংসতা সঙ্কট সমাধানে ২০১৬ সালের আগস্টে গঠিত হয় অ্যাডভাইজরি কমিশন অন রাখাইন স্টেট। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে ওই কমিশন এক বছরের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চির কাছে জমা দেয় চলতি বছরের ২৪ আগস্ট।

৬৩ পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেয়ার কয়েক ঘণ্টা পরই ২৪ আগস্ট দিবাগত রাতে ত্রিশটি পুলিশ ও সেনাচৌকিতে রহস্যজনক হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত হয় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য। তারপরই হামলার জন্য রোহিঙ্গা ‘জঙ্গি’দের দায়ী করে জবাব হিসেবে সেনাবাহিনী পুরো অঞ্চলে হত্যাযজ্ঞ শুরু করে।

সেনাবাহিনীর ওই হামলায় এখনও পর্যন্ত ৪শ’র বেশি মারা গেছে, আর প্রাণভয়ে লাখো মানুষ সীমান্ত পেরিয়ে পাড়ি জমাচ্ছে বাংলাদেশে। নৌপথে পালিয়ে আসার পথে নৌকাডুবিতে মারা গেছে আরও অর্ধশতাধিক রোহিঙ্গা।

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন না করার উদ্দেশ্যেই মিয়ানমারের সেনাবাহিনী এই হত্যাকাণ্ড শুরু করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অং সান সু চিমিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

মোসাদ্দেকের মহাকাব্যিক প্রত্যাবর্তন, অস্ট্রেলিয়া বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের

জুন ৯, ২০২৬
২০২৬ বিশ্বকাপে প্রযুক্তি যেভাবে বদলে দিচ্ছে সবকিছু

বল থেকে রেফারি: ২০২৬ বিশ্বকাপে প্রযুক্তি যেভাবে বদলে দিচ্ছে সবকিছু

জুন ৯, ২০২৬

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪ জন

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা: ৭২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় ও ডেথ রেফারেন্স উচ্চ আদালতে

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT