চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে বিএনপি: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

রোহিঙ্গা ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে সরকারকে বেকায়দায় ফেলতে চাইছে বিএনপি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করে বলেছেন: রাজনীতির মাঠে ব্যর্থ হয়ে, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন রোহিঙ্গা ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে সরকারকে বেকায়দায় ফেলতে চাইছে।

বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: জনসমর্থন আদায়ে ব্যর্থ হয়ে বিএনপি এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।  তাদের নেত্রী দেড় বছর ধরে কারাগারে কিন্তু দেড় মিনিটের জন্য আন্দোলন করতে পারেনি। সর্বশেষ আমরা দেখছি রোহিঙ্গা ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে সরকারকে বেকায়দায় ফেলার জন্য চেষ্টা করছে।

রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনার সরকারের যে ভূমিকা তা বিশ্ব জুড়ে প্রসংশিত দাবি করে তিনি বলেন: তারা (বিএনপি) এখন কূটনীতিকদের কাছে যাচ্ছে। শেখ হাসিনা যে রোহিঙ্গা রিফিউজি আলিঙ্গন করেছেন, তা সারা বিশ্বে প্রসংশিত। বিশ্বের কোন দেশে যখনই কোন রিফিউজি সমস্যা হয়েছে, এভাবে আশ্রয় চেয়েছে এভাবে আশ্রয় পায়নি। সেজন্য জাতিসংঘসহ সারা বিশ্বে সমাদৃত প্রশংসিত শেখ হাসিনার রোহিঙ্গা নীতি।

১৫ আগস্ট জাতির পিতাকে স্বপরিবারে হত্যা ও ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে বিএনপি জড়িত দাবি করে এ সময় আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা বলেন: মির্জা ফখরুল ইসলাম সাহেব আগস্ট মাস এলে বেপরোয়া চালকের মতো রাজনীতিতে বেপরোয়া হয়ে যান। পথহারা পথিকের মতো দিশেহারা হয়ে যান। দায় এড়ানো বিভিন্ন বক্তব্য দেন। ইতিহাসের আদালতে জনতার আদালতে প্রমাণ হয়ে গেছে ১৫ আগস্ট ২১ আগস্টের মাস্টারমাইন্ড আপনারা।

Reneta

এসব সত্ত্বেও আওয়ামী লীগ গণতন্ত্রের স্বার্থে বিএনপির সঙ্গে কাজ করেছে মন্তব্য করে কাদের বলেন: তারপরও শেখ হাসিনা অনেক উদার, গণতন্ত্রের জন্য আমরা কি তিন জোটের রূপরেখা আন্দোলন করিনি?

এসময় তিনি যোগ করেন: ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত নয় বলছে বিএনপি। তাহলে মুফতি হান্নান কেন বলছে হাওয়া ভবন থেকে নির্দেশ আসার পর এই গ্রেনেড হামলা করা হয়েছিলো। জড়িত নয় বলছেন তাহলে ২২ আগস্ট সূর্যোদয়ের আগে রক্তস্রোতের দাগ হত্যাকাণ্ডের আলামত কেন নষ্ট করা হলো?

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন: বঙ্গবন্ধুর দুই খুনিকে আশ্রয় দিয়ে রেখেছে পাকিস্তান। আমাদের পাওনা আমাদের বুঝিয়ে দেয়নি, পদে-পদে আমাদের বিপদে ফেলতে চেয়েছে। আমেরিকায়-কানাডায় বঙ্গবন্ধুর যে খুনিরা লুকিয়ে রয়েছে তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। পাকিস্তানের দুইজন আশ্রিত রয়েছে কিনা আমি জানিনা, কবে তাদের ফিরিয়ে আনা সম্ভব হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২১ আগস্টআওয়ামী লীগআওয়ামী লীগ সাধারণ সম্পাদকবিএনপিরোহিঙ্গা ইস্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT