কী উপায়ে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া হবে তা ঠিক করতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ ও মিয়ানমার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে মিয়ানমার সরকার।
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সফরের নানা দিক তুলে ধরে সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে একমত মিয়ানমার সরকার। ৩০ নভেম্বর পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর মিয়ানমার সফরের সময় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন- মিয়ানমারের নেতারা তাকে বলেছেন, তাদের সেনাবাহিনী রোহিঙ্গাদের উপর হামলা চালায়নি।
সুচির উদ্ধৃতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপদ বাসস্থান এবং হামলা হবে না এমন নিশ্চয়তা পেলে রোহিঙ্গারা অবশ্যই নিজ দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করবে।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







