চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে একমত মিয়ানমার

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৮:৪৩ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A

কফি আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার একমত হয়েছে। মিয়ানমার সফররত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে দেশটির প্রতিনিধিদল এই সম্মতির কথা জানান।

স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেলে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক মিয়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আর মিয়ানমারের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ইউনিয়ন মিনিস্টার(স্বরাষ্ট্রমন্ত্রী) লে. জেনারেল কিয়াও শি।

এর আগে দুই দেশের উর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জনাব মোস্তাফা কামাল উদ্দীন বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

মন্ত্রী পর্যায়ের বৈঠকে কফি আনানের সুপারিশ বাস্তবায়নসহ মায়ানমার নাগরিকদের ফিরিয়ে নেয়া, সন্ত্রাস প্রতিরোধ, বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, মানব পাচার বন্ধকরণ, শান্তিপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনা, সীমান্তে মাদক পাচার বন্ধকরণসহ দুইটি সমঝোতা স্মারক স্বাক্ষরীত হয়।

বৈঠকে বংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নিতে আহ্বান জানান। তিনি প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর লক্ষ্যে দ্রুত একটি চুক্তি সম্পাদন এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের উপর জোর দেন।

Reneta

বিস্তারীত আলোচনা শেষে কয়েকটি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। রাখাইন রাজ্য থেকে বিতারিত মিয়ানমারের জনগণকে তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য আগামী নভেম্বর -২০১৭ মাসের মধ্যে দু’ দেশের সমন্বয়ে কর্মপরিধি নির্ধারণসহ (TOR) একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে বলে সিদ্ধান্ত হয়। মিয়ানমার নাগরিকদের ফিরিয়ে নেয়াসহ অন্যান্য সমস্যা সমাধানে এ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ সিদ্ধান্ত নেবে।

এছাড়াও বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের বাংলাদেশে অব্যাহত অনুপ্রবেশ বন্ধ এবং রাখাইন রাজ্যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে মিয়ানমার সম্মত হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশে প্রত্যাবাসীত নাগরিকদের খুব শিগগিরই তাদের নিজ দেশে টেকসই প্রত্যাবর্তনের জন্য কফি আনানের সুপারিশ বাস্তবায়ন করবে বলে অঙ্গীকার ব্যক্ত করে মিয়ানমার কর্তৃপক্ষ। সন্ত্রাস দমনে একটি সমঝোতা স্মারক সম্পাদনের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ এবং মাদক উৎপাদন ও চোরাচালানের বিরুদ্ধে সক্রিয় ব্যবস্থা গ্রহণ ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।

এদিকে বুধবার মিয়ানমারের নেত্রী অংসান সু চি’র সঙ্গে বৈঠকে বসবেন বাংলাদেশের প্রতিনিধিদল। ওই বেঠকের পর রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের মনোভাব আরও পরিষ্কার হওয়া যাবে বলেও ধারণা করা হচ্ছে।

মিয়ানমার সফরে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলে আছেন আইজিপি এ কে এম শহীদুল হক, স্বরাষ্ট্রসচিব (জননিরাপত্তা বিভাগ) মোস্তাফা কামাল উদ্দীন, সচিব (সুরক্ষা সেবা বিভাগ) ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) শামছুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব হারুনুর রশীদ বিশ্বাস, উপসচিব আবু হেনা মোস্তফা জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশনস্‌ ও ইন্টেলিজেন্স) ডিআইজি সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT