চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের ৩০ লাখ প্যাকেট ওরস্যালাইন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
রোহিঙ্গা-মিয়ানমার-এমএসএফ

রোহিঙ্গা শরণার্থীদের জন্য সাহায্য হিসেবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএইড) পাঠানো ৩০ লাখ প্যাকেট ওরস্যালাইন ঢাকায় এসেছে।

মঙ্গলবার রাজধানীর মহাখালীতে ইউএসএইডের কর্মকর্তারা ওরস্যালাইনের চালানটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে  হস্তান্তর করেন।

আগস্টের ২৪ তারিখ থেকে যুক্তরাষ্ট্র সরকার ৬ লাখ  ৫৫ হাজারের বেশি রোহিঙ্গা এবং তারা যে এলাকায় আশ্রয় নিয়েছেন সেই এলাকার জনগণকে ৯০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ সহায়তা দিয়েছে।

Banglabid

২০১৭ সালের সেপ্টেম্বরে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় জরুরি স্বাস্থ্য সেবা দ্রব্য কিনতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুরোধে ইউএসএইড এই ৩০ লাখ ওরস্যালাইন কেনে। ওরস্যালাইনের চালানটি এখন কক্সবাজার পাঠানো হবে।

ইউএসএইডের বাংলাদেশ মিশন ডিরেক্টর ইয়ানিনা জারুজেলস্কি বলেন, ‘‘বাংলাদেশ সরকারের সাথে অংশীদারিত্ব করে এই জীবন বাঁচানো দ্রব্যাদি রোহিঙ্গা শরণার্থীদের প্রদান করতে পেরে ইউএসএইড গর্বিত’’

তিনি আরো বলেন, ‘‘অনেক দশক ধরেই আমরা অরক্ষিত নারী, পুরুষ এবং শিশুদের মৃত্যুরোধে বাংলাদেশসহ সারা পৃথিবীতে ওরস্যালাইন ব্যবহার করে আসছি। স্থানীয়ভাবে ক্রয়কৃত এই ওরস্যালাইন ডায়রিয়াজনিত রোগের প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারবে, যার প্রাদুর্ভাব রোহিঙ্গা ক্যাম্পে বেশ গুরুতর হুমকি হিসাবে রয়েছে।’’

Reneta

এই ধরণের অসুস্থতা বয়স্ক, শিশু এবং নবজাতকদের জন্য প্রাণঘাতী হতে পারে।

১৯৭১ সাল থেকে যুক্তরাষ্ট্র সরকার ইউএসএআইডি’র মাধ্যমে বাংলাদেশকে সাত’শ কোটি ডলারেরও বেশি উন্নয়ন সহায়তা প্রদান করেছে। ২০১৬ সালে ইউএসএআইডি বাংলাদেশের জনগণের জীবনমানের উন্নয়নে প্রায় বিশ কোটি ডলার দিয়েছে।

ইউএসএআইডি বাংলাদেশে যেসব কর্মসূচিতে সহায়তা প্রদান করে সেগুলোর মধ্যে রয়েছে- গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অনুশীলনের প্রসার, খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সুবিধাদির সম্প্রসারণ, স্বাস্থ্য ও শিক্ষা সেবার উন্নয়ন ও অভিযোজন এবং স্বল্প কার্বন উন্নয়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তন পরিস্থিতির সংগে খাপ খাওয়ানো ইত্যাদি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজারে পর্যটক নাজেহাল করা সেই এ এসআই ক্লোজড

পরবর্তী

সাভারে কলেজ ছাত্রসহ নিখোঁজ তিন

পরবর্তী
নিখোঁজ কলেজ ছাত্রের পরিচয়পত্র দেখাচ্ছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভারে কলেজ ছাত্রসহ নিখোঁজ তিন

মেসি চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে উল্লাস করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্লাসিকো জিতে বার্সার বড়দিন রাঙাতে চান মেসি

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT