চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের প্রকৃতির ক্ষতি হচ্ছে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৩ অপরাহ্ন ১০, জুলাই ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য

রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের ক্ষতি হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ। কিন্তু এ কারণে ওই অঞ্চলগুলোর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘গ্লোবাল কনভেনশন অন অ্যাডাপটেশন’র সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

‘যে পাহাড়ি এলাকাগুলো বন-জঙ্গল ছিল, সেগুলোর গাছপালা কেটে এখন রোহিঙ্গাদের বসতি হচ্ছে। যার ফলে ওই এলাকাগুলো অনেকটাই অনিরাপদ ও ঝূঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। তাই যত দ্রুত তারা নিজেদের দেশে ফিরে যায়, ততই সেটা বাংলাদেশের জন্য মঙ্গল হবে বলে আমি মনে করি।’ বলেন তিনি।

জলবায়ু পরিবর্তনকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে বড় হুমকি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সারাবিশ্ব, বিশেষ করে ছোট ছোট দ্বীপগুলোর জন্য জলবায়ু পরিবর্তনে বিরাট ঝুঁকি রয়েছে। তাই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নিজ নিজ দায়িত্ব পালন করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা-বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য-বান কি মুন

অনুষ্ঠানে জলবায়ু পরিবতর্নের ঝুঁকি মোকাবিলায় কাযর্ক্রম ‌অব্যাহত রাখায় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের কার্যক্রম প্রণিধানযোগ্য। তাদের কাছ থেকে আমরাও শিক্ষা নিচ্ছি।’

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সঙ্গে খাপ খাইয়ে নেয়ার কর্মসূচি বিশ্বব্যাপী জোরদার করতে মঙ্গলবার থেকে ঢাকায় শুরু হয় গ্লোবাল কনভেনশন অন অ্যাডাপটেশন। জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, বিশ্বব্যাংকের প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রপতি এবং মন্ত্রীরা অংশ নেন এই বৈশ্বিক সম্মেলনে।

Jui  Banner Campaign
ট্যাগ: জলবায়ু পরিবর্তনপ্রধানমন্ত্রী শেখ হাসিনাবান কি মুনরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT