চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দিতে মুসলিম উম্মার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ০১, জুন ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দিতে আন্তর্জাতিক আদালতে মামলা করার ক্ষেত্রে মুসলিম উম্মার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওআইসি সম্মেলনে দেয়া বক্তৃতায় পরিবর্তনশীল অর্থনীতি, বাস্তুসংস্থান আর নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেয়ার কৌশল গ্রহণে আহ্বান জানান তিনি।

সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় ওআইসির সক্রিয় ভূমিকার প্রত্যাশা করেন শেখ হাসিনা।

চারদিনের জাপান সফর শেষে ইসলামি দেশগুলোর জোট ওআইসির চৌদ্দতম সম্মেলনে যোগ দিতে শুক্রবার বিকেলে সৌদি আরবের জেদ্দা পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাল গালিচা সংবর্ধনা আর গার্ড অব অনারে তাকে স্বাগত জানান আয়োজকরা।

পরে জেদ্দা থেকে মক্কার সাফা প্যালেসে ওআইসি’র সম্মেলন কেন্দ্রে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।

‘মক্কা আল মুকাররামাহ শীর্ষ সম্মেলন: হাতে হাত রেখে ভবিষ্যতের পথে’ শিরোনামের এই আয়োজনে এশিয়া গ্রুপের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন: নিজেদের সমস্যা সমাধানে ওআইসির সক্ষমতা থাকা উচিত।

বক্তৃতায় রোহিঙ্গা সমস্যা সমাধানে মুসলিম উম্মার সহযোগিতাও চান প্রধানমন্ত্রী।

Reneta

রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক আদালতে তোলার ক্ষেত্রে উদ্যোগ নেয়ায় গাম্বিয়াকে ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী এ নিয়ে তার চার দফা ফর্মুলার কথা মনে করিয়ে দেন।

প্যালেস্টাইন সমস্যা সমাধানেও ওআইসির জোরালো ভূমিকা আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, আইওএম’র উপ-মহাপরিচালক পদে বাংলাদেশের মনোনীত প্রার্থী ও পররাষ্ট্র সচিব শহিদুল হকের জন্য মুসলিম দেশগুলোর কাছে ভোট চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধানমন্ত্রীরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডায় বাংলাদেশী বংশোদ্ভুত এমপি ডলি বেগমের শপথ

মে ১, ২০২৬
ছবি: প্রতিনিধি

২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি

মে ১, ২০২৬

ফিফা কংগ্রেসে ইসরায়েলের প্রতি ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনি ফুটবল প্রধানের

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২ শিশুর মৃত্যু

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব আমিরাতের নাগরিকদের ইরান, লেবানন ও ইরাকে ভ্রমণে নিষেধাজ্ঞা

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT