চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেপরোয়া’র ডাবিংয়ে কলকাতায় রোশান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ন ০৭, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A
রোশান

বেপরোয়া ছবির শুটিং আগেই শেষ, বাকি আছে গানের দৃশ্য-ধারণ। তার আগেই ডাবিংয়ের কাজ সম্পন্ন কলকাতায় যাচ্ছেন চিত্রনায়ক রোশান। বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার ফ্লাইটে এই নায়ক কলকাতায় যাবেন।

চ্যানেল আই অনলাইনকে রোশান বলেন, বৃহস্পতিবার থেকে ডাবিং করব। দুদিন ডাবিং করে আবার ফটোশুটে অংশ নেব। তিনি বলেন, শুক্রবার থেকে কলকাতায় ডাবিংয়ে অংশ নেবেন ববি। আমি এবং ববি দুজনেই ফটোশুট করব।

গেল বছরের অক্টোবর মাসে হায়দ্রাবাদের রামুজি ফিল্ম সিটিতে টানা শুটিংয়ের মাধ্যমে শেষ হয় বেপরোয়া ছবির শুটিং। তখন একটি গানের শুটিংও হয়েছিল। বাকি যে গানের শুটিং রয়েছে সেটার শুটিং হবে ব্যাংককে।

কলকাতা থেকে আগামী সপ্তাহে ঢাকা ফিরবেন রোশান। তারপর আবার যাবেন ব্যাংকক। রক্ত ছবির এই নায়ক বলেন, ব্যাংককে তিনটি গানের শুটিং হবে। রোমান্টিক গান ও বড় আয়োজনের দুটি গান। আমার সঙ্গে নায়িকা ববিও থাকবে। রোশান বলেন, ভিসা জটিলতার না থাকলে গত মাসেই ব্যাংককে গানের শুটিং করে আসতাম। এখন ভিসা পেয়েছি। আর কোনো সমস্যা নেই।

গেল বছরের আগস্টে ‘বেপরোয়া’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। তখনই জানানো হয়েছিল, এই ছবিটি কিংবদন্তী চলচ্চিত্র অভিনেতা নায়করাজ রাজ্জাককে উৎসর্গ করা হচ্ছে। এই ছবিটি কোনো যৌথ প্রযোজনার ছবি নয়, এককভাবে ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া।

বেপরোয়া পরিচালনা করছেন টালিউডের ‘চ্যালেঞ্জ ২’, ‘প্রেম করেছি বেশ করেছি’, ‘রংবাজ’ খ্যাত সুপারহিট নির্মাতা রাজা চন্দ। জানা গেছে, আগামীতে ভালো একটি উপলক্ষ দেখে বেপরোয়া মুক্তি দেয়া হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: রোশান
শেয়ারTweetPin

সর্বশেষ

আচরণবিধি লঙ্ঘনের দায়ে চারজনের জরিমানা, প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

দেশে আর পাতানো নির্বাচন হবে না: সিইসি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ঢাকা-১১ আসনে ভোট দিলেন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী, দেশের মানুষ ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT