চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইকোলজিতে থিসিস করছেন নায়িকা মুন!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৫ অপরাহ্ন ০৩, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

বড়পর্দায় দেখা যাবে নতুন রসায়ন। রক্ত, বেপরোয়া ছবিগুলো দিয়ে ইন্ডাস্ট্রির পরীক্ষিত নায়ক রোশানের নায়িকা হতে যাচ্ছেন ২০১৫ সালে ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতায় থাকা জান্নাতুন নূর মুন। যিনি বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’-এ পারুল চরিত্র দিয়ে দর্শকের মন জয় করেন।

কাজ করেছেন ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘কালের পুতুল’-এ। এন রাশেদ চৌধুরী পরিচালিত আরেক ছবি ‘চন্দ্রাবতীর কথা’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এরমধ্যেই খবর এলো, প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি ‘জিন’-এ কাজ করছেন তিনি।

চ্যানেল আই অনলাইনকে মুন বলেন, ‘জিন’ ছবিতে আমার বিপরীতে থাকছে রোশান।

গত মাসের শেষ সপ্তাহে আমিনবাজার এলাকায় একটি শুটিং বাড়িতে কাজ করছি। আগামী সপ্তাহে দ্বিতীয় লটের শুটিং শুরু হবে। তিনি বলেন, ভৌতিক ঘরানার ছবি জিন, পরিচালনা করছেন নাদের চৌধুরী। আরও আছেন সজল, পূজা চেরী।

ছবিতে নিজের চরিত্র নিয়ে মুন বলেন, অনেক স্মার্ট এবং গ্ল্যামারাস একজন মেয়ের চরিত্রে অভিনয় করছি। যে বিদেশ থেকে লেখাপড়া করে দেশে ফিরে সাইকোলজিতে থিসিস শুরু করি রোশানের সঙ্গে। যেখানে রোশান থাকেন একজন প্রফেসর।

একসঙ্গে কাজ করতে গিয়ে বিভিন্ন ঘটনার পর রোশানের সঙ্গে প্রেম হয়ে যায় মুনের।

Reneta

এর আগে শোনা গিয়েছিল, ‘জিন’ ছবিতে থাকবেন পিয়া বিপাশা। শুটিং শুরুর আগে জানা যায়, তিনি ছবিতে নেই। তার পরিবর্তে রোশানের বিপরীতে কাজ করছেন মুন।

মুন জানালেন, নাদের চৌধুরী অনেক ভালো নির্মাতা। চেষ্টা করছেন সঠিকভাবে নিজেকে মেলে ধরার। মুন বলেন, আমার টার্গেট চলচ্চিত্রে প্রতিষ্টা পাওয়া। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জান্নাতুন নূর মুনজিননাদের চৌধুরীরোশানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

১২ বছরে চ্যানেল আই অনলাইন

এপ্রিল ২০, ২০২৬

আর্সেনালকে হারিয়ে শিরোপা জয়ের পথটা পরিষ্কার করল ম্যানসিটি

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও হজের সম্ভাব্য সময় ঘোষণা

এপ্রিল ১৯, ২০২৬

দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT