চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমের পথে প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ন ০৪, ফেব্রুয়ারি ২০২০
বাংলাদেশ
A A

ইটালিতে চার দিনের সরকারি সফরে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের আমন্ত্রণে মঙ্গলবার সকালে তিনি ঢাকা ত্যাগ করেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি বিমান ইটালির রাজধানী রোমের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান, মন্ত্রীসভার সদস্য, তিন বাহিনীর প্রধান, কূটনীতিকসহ সামরিক-বেসামরিক কর্মকর্তারা।

সফরের সময় প্রধানমন্ত্রী বুধবার ইটালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং তার সরকারি বাসভবন পালাজো চিগিতে মধ্যাহ্নভোজে যোগ দেবেন।

একইদিন প্রধানমন্ত্রী রোমের ভায়া ডেল’এন্টারটাইড এলাকায় বাংলাদেশ দূতাবাসের চ্যান্সরি ভবন উদ্বোধন করবেন। পরে, ইটালির ব্যবসায়ী সংস্থাগুলোর প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।

৬ ফেব্রুয়ারি সকালে শেখ হাসিনা পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে দুপুর ১২ টা ৫০ মিনিটে ট্রেনে করে রোম থেকে ইটালির মিলানের উদ্দেশে যাত্রা করবেন তিনি।

Reneta

প্রধানমন্ত্রীর সফরে ঢাকা ও রোমের মধ্যে তিনটি দ্বিপাক্ষিক চুক্তি সই হতে পারে। স্থানীয় সময় বিকেল সোয়া ৪টায় প্রধানমন্ত্রীর রোমে পৌঁছানোর কথা রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইটালিপ্রধানমন্ত্রীরোমশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইয়োফাসের নতুন কমিটি গঠিত: সভাপতি মামুন শিবলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জয়

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালের নির্বাচনে সমাজতান্ত্রিক দলের জয়, রাষ্ট্রপতি হলেন অ্যান্টোনিও

ফেব্রুয়ারি ৯, ২০২৬

শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মূল্যস্ফীতি মোকাবিলায় অপরিবর্তিত সুদহার, কড়াকড়ি নীতি বহাল

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ হবে মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায়

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT