চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীত সকালে রোমান্টিক মুডে শাকিব-মাহি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ন ১০, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A
‘নবাব এলএল.বি’র একটি গানের দৃশ্যে শাকিব ও মাহি

‘নবাব এলএল.বি’র একটি গানের দৃশ্যে শাকিব ও মাহি

কথা ছিলো গানের শুটিংয়ের জন্য দেশের বাইরে যাবে টিমের একাংশ, সর্বশেষ শোনা গিয়েছিলো মালদ্বীপ যাওয়ার কথা! কিন্তু করোনাকালের এই বাস্তবতায় সম্ভব হয়নি সেটা। এদিকে সিনেমা মুক্তির ক্ষণ ঘনিয়ে আসছে! অগত্যা রাজধানীতেই শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ছবি ‘নবাব এলএলবি’র গানের শুটিং! এমনটাই দেখা গেলো রাজধানীর হোটেল র‌্যাডিসনে!

নভেম্বরের শেষ থেকেই দেশব্যাপী শীতের আমেজ। হিমেল হাওয়ার তীব্রতা রাজধানীতেও প্রতিদিনই বাড়ছে। বৃহস্পতিবার ভোরটাও ঢাকা ছিলো কুয়াশায়। প্রকৃতির এই কোমলতার মাঝেই হোটেল র‌্যাডিসনের বিভিন্ন মনোরম লোকেশনে রোমান্টিক আবহ তৈরী করেছেন দেশের শীর্ষ তারকা শাকিব খান ও মাহিয়া মাহি!

এদিন সকাল ১১টা থেকে দুজনে অংশ নিয়েছেন অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’র একটি গানে। যে গানটির শিরোনাম ‘বিলিভ মি আমি তোমার হতে চাই’। গানের কথা লিখেছেন অনন্য মামুন নিজেই।

গানের শিরোনামই বলে দেয় কতোটা রোমান্টিক হতে পারে গানের দৃশ্যায়ন! নির্মাতা বলছেন, ‘পিউর রোমান্টিক গান বলতে যা বোঝায়, এই গানটিও তাই।’

মৈনাকের সংগীতায়োজনে রোমান্টিক এই গানটিতে কণ্ঠ দিয়েছেন হালের ক্রেজ ইমরান ও কোনাল। নির্মাতা জানান, এই গানটির মধ্য দিয়েই শেষ হবে ‘নবাব এলএল.বি’র শুটিংয়ের কাজ।

গানের শুটিং নিয়ে চিত্রনায়িকা মাহি বলেন, ‘এরকম পরিবেশে দারুণ একটি গানের শুটিং করে বেশ মজা পাচ্ছি। তারচেয়ে আরেকটি মজার সংবাদ হলো, এই গানে যে ড্রেস পরছি, তার ডিজাইন কিন্তু আমার করা!’

Reneta

এদিকে গেল সোমবার রাতে ‘নবাব এলএল.বি’র ট্রেলারটি প্রকাশের পর পরই দর্শক লুফে নেয়। ট্রেলার দেখেই নেটিজেনরা আলোচনায় মাতেন! প্রশংসা করেন শাকিবের মুখে দারুণ সব সংলাপের!

গৎবাঁধা কাহিনি আর সংলাপ থেকে বেরিয়ে সমকালীন সংকট নিয়ে প্রথমবারে মতো সিনেদৃশ্যে দেখা গেল শাকিব খানকে! অন্তত এমন ইঙ্গিতই ‘নবাব’ এর আড়াই মিনিটের ট্রেলারে! ছবিতে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে তাকে। যিনি স্রোতের বিপরীতে দাঁড়িয়ে এক ধর্ষিত নারীর পক্ষে লড়াইয়ে নামেন!

সমাজের ভুল ভাবনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন শাকিব! যিনি তার ক্যারিশমাটিক সংলাপ দিয়ে বলছেন, ‘ধর্ষণের জন্য নারীর পোশাক কিংবা তার চলন বলন দায়ী নয়। ধর্ষনের জন্য ধর্ষকই দায়ী’।

বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) রাত ৮ টায় ‘নবাব এল.এল.বি’ মুক্তি দেয়া হবে আই থিয়েটার (ইন্টারনেট থিয়েটার) অ্যাপে। ছবিতে শাকিব খান ও মাহিয়া মাহি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন স্পর্শিয়া। এছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, রাশেদ অপু, এল আর সীমান্ত, শাহেদ আলী প্রমুখ।

ছবি: নাহিয়ান ইমন

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্য মামুনএল আর সীমান্তধর্ষণনবাব এলএলবিমাহিয়া মাহিরাশেদ অপুলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশাকিব খানশাহেদ আলীস্পর্শিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

পরীমনিকে হত্যার হুমকি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: পল্লবী লাল মাঠে আয়োজিত জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

দেশ পুনর্গঠনই আমাদের লক্ষ্য: তারেক রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

রোববার সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মঘটের মধ্যেও চট্টগ্রাম বন্দর সচল থাকার দাবি বন্দর চেয়ারম্যানের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT