চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমাঞ্চের অপেক্ষায় ভারত-পাকিস্তান লড়াই

নাজিম আল শমষেরনাজিম আল শমষের
৬:২০ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A

ক্রিকেটে বৈশ্বিক টুর্নামেন্ট ছাড়া মুখ দেখাদেখি বন্ধ ভারত-পাকিস্তানের। দুই দেশের রাজনৈতিক বৈরিতা খেলাধুলাকেও এমন আষ্টেপৃষ্ঠে জাপটে ধরেছে যে খেলার দিন ছাড়া পারলে এক দেশের খেলোয়াড়রা আরেক দেশের নামটা মুখে নিতে চান না। পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ ইরফান চির প্রতিদ্বন্দ্বীদের নিয়ে যাও একটু বললেন, ভারত কাপ্তান মানপ্রীত সিংয়ের ভাষায় ‘ওদের সঙ্গে ম্যাচটা সাধারণ ম্যাচের চেয়ে বেশি কিছু না।’

উত্তেজনা অবশ্য পাকিস্তানেরই একটু বেশি থাকার কথা। প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭-০ গোলে উড়িয়ে দেবার পর জাপানের কাছে হারতে হারতে ২-২ গোলে আটকে নিজেদের সেমির আশা ঝুলিয়ে দিয়েছে দলটি। পুল ‘এ’র শেষ ম্যাচে যদি বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে জয় পায় জাপান আর ভারতের কাছে হেরে বসে পাকিস্তান তাহলে গ্রুপ পর্ব থেকেই বিদায় হতে পারে তিনবারের এশিয়া সেরা দলটির।

তাই ভারতের বিপক্ষে ম্যাচ যেমন পাকিস্তানের জন্য মান বাঁচানোর, তেমনি টুর্নামেন্টে টিকে থাকারও। অধিনায়ক ইরফানের কণ্ঠও তাই খানিকটা কেঁপে উঠলো, ‘ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সবাই সবসময় এই ম্যাচ নিয়ে কথা বলে, সংবাদ মাধ্যমগুলোতে অনেক লেখালেখি হয়। আসলে খানিকটা উত্তেজনা তো সত্যিই থাকে।’

রোববার পুল ‘এ’র শেষ ম্যাচের আগে অবশ্য পরিসংখ্যানকে পাশে পাচ্ছেন ইরফান। এশিয়া কাপে সাতবার লড়াইয়ের পাঁচটির ফলাফল নিজেদের পক্ষে নিয়ে গেছে পাকিস্তান। এর মধ্যে আছে আবার ১৯৮৫ ও ১৯৮৯ দুই ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শিরোপা ঘরে তোলার সুখস্মৃতিও।

তবে এশিয়া কাপের বাইরে শেষ দুই দেখায় পাকিস্তানকে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারতে হয়েছে।

এরপর যত দিন গড়িয়েছে পথ হারিয়েছে দেশটি। আর ভারত নিজেদের নিয়ে গেছে অন্য উচ্চতায়। র‍্যাঙ্কিংই যার প্রমাণ। এশিয়ার দলগুলোর মধ্যে সবচেয়ে উপরে দুবারের শিরোপা জয়ী দলটি। আছে ৬’এ আর পাকিস্তানের অবস্থান ১৪তে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ হকি-২০১৭ভারত-পাকিস্তান হকি
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT