চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমাঞ্চকর জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাউথ আফ্রিকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে দর্শকদের উল্লাস ও সাউথ আফ্রিকা পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়ের সাথেই উল্লাস ছড়িয়ে পড়ে গ্যালারিতে

খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানকে থমকে দেয়া দারুণ এক জয়ে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার টিকিট কেটেছে সাউথ আফ্রিকা। সেঞ্চুরিয়ন টেস্টে রোমাঞ্চ ছড়িয়ে ২ উইকেটে জিতেছে টেম্বা বাভুমার দল।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে সাউথ আফ্রিকা ১১ ম্যাচে ৭ জয়ের পিঠে ৩টিতে হেরেছে, ড্র ১টিতে। পয়েন্ট ৮৮, জয়ের হার ৬৬.৬৭। দুইয়ে আছে অস্ট্রেলিয়া, ১৫ ম্যাচে ৯ জয়ে ১০৬ পয়েন্ট ও জয়ের হার ৫৮.৮৯। তিনে ভারত ১৭ ম্যাচে ৯ জয়ে ১১৪ পয়েন্ট, জয়ের হার ৫৫.৪৯। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে দল দুটি লড়ছে ফাইনালের আরেক দল হিসেবে জায়গা করে নিতে। চতুর্থ টেস্টের একদিন বাকি, সিরিজের শেষ টেস্টটিও বাকি।

চতুর্থ দিনে সাউথ আফ্রিকার দরকার ছিল ১২১ রান, পাকিস্তানের দরকার ছিল ৭ উইকেট। সাড়ে তিন বছর পর পাকিস্তান টেস্ট দলে ফেরা পেসার মোহাম্মদ আব্বাস ৬ উইকেট নিয়ে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। ১৪৮ রানের লক্ষ্যে ছোটা প্রোটিয়ারা একটা সময় ৯৯ রানে ৮ উইকেট হারিয়ে বসে।

Banglabid

সেখান থেকে প্রতিরোধ মার্কো জানসেন ও কাগিসো রাবাদার। চার হাঁকিয়ে জানসেন যখন স্বাগতিকদের জয়ে নোঙর করান, তার অপরাজিত ১৬ রানের পিঠে ৫ চারে রাবাদার সংগ্রহ ২৬ বলে ৩১ রান। ৫১ রানের অবিচ্ছিন্ন নবম উইকেট জুটি তাদের। যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনালে খেলা নিশ্চিত করে দেয়।

লক্ষ্য দেড়শর কাছে। অষ্টম উইকেট যখন পড়ে জয় থেকে ৪৯ রান দূরে ছিল সাউথ আফ্রিকা। হাতে লেজের দিকের দুই উইকেট। সেখান থেকেই অবিচ্ছিন্ন জুটিতে দলকে জয়ের বন্দরে নিয়ে যান জানসেন ও রাবাদা। শেষ জুটি নায়ক হলেও দুই ইনিংসে ৮৯ ও ৩৭ রান করে ম্যাচসেরা এইডেন মার্করাম।

সুপারস্পোর্টস পার্কে প্রথম ইনিংসে ২১১ রানে অলআউট হয়েছিল পাকিস্তান। জবাবে স্বাগতিকরা প্রথম ইনিংসে থামে ৩০১ রানে। ৯০ রানের লিড তোলে প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান অলআউট হয় ২৩৭ রানে। সাউথ আফ্রিকা লক্ষ্য ছুঁয়ে চতুর্থ দিনেই ফল নিজেদের করে নিয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপপাকিস্তানফাইনালভারতসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে একদিনে ৫ শতাধিক গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬

সন্ত্রাসীদের প্রতিরোধে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

আগস্ট ১৬, ২০২৬

প্রধানমন্ত্রীর দিল্লী সফরের জন্য ‘অনুকূল পরিবেশ’ চায় বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬

বিএনপির রাজনীতি উৎপাদন ও উন্নয়নের রাজনীতি: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

পুরান ঢাকায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, অল্পতে রক্ষা আশপাশের ভবন

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT