চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোববার সারাদেশে সাংবাদিক সমাবেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৫ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

নবম ওয়েজবোর্ড রোয়েদাদের গেজেট প্রকাশ, সাংবাদিক ছাঁটাই বন্ধ ও গণমাধ্যমকর্মী আইন প্রণয়নসহ বিভিন্ন দাবিতে আগামীকাল বোরবার সারাদেশে সাংবাদিক সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

শনিবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

ওই সমাবেশ শেষে দাবি পূরণে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বরাবর স্মারকলিপি দেওয়া হবে।

এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

গত কয়েক বছর ধরে নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবিতে আন্দোলন করে যাচ্ছেন গণমাধ্যমকর্মীরা। সম্প্রতি নবম ওয়েজ বোর্ডের সুপারিশ চূড়ান্ত হয়ে তা মন্ত্রিসভা কমিটিতে অনুমোদনের অপেক্ষায় আছে।

কিন্তু নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) নবম মজুরি বোর্ডের রোয়েদাদ প্রস্তাব বাস্তব সম্মত নয় দাবি করে তার গেজেট না করতে হাইকোর্টে রিট আবেদন করে।

Reneta

সেই রিটের পরিপ্রেক্ষিতে গত ৬ আগস্ট নবম ওয়েজ বোর্ডের সুপারিশের গেজেট প্রকাশে দুই মাসের স্থিতাবস্থা বজায় রাখতে রুলসহ আদেশ দেন হাইকোর্ট।

তবে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করার পর তা আগামী ১৯ আগস্ট আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি।

গত বছরের ১৯ জানুয়ারি আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. নিজামুল হককে প্রধান করে ১৩ সদস্যের নবম ওয়েজবোর্ড গঠন করে সরকার।

ওই বোর্ডকে ৬ মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ করতে বলা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে সুপারিশ দিতে না পারায় বোর্ডের মেয়াদ একাধিকবার বাড়ানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নবম ওয়েজবোর্ডবিএফইউজে
শেয়ারTweetPin

সর্বশেষ

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT