চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোববার নির্বাচন নিয়ে অবস্থান জানাবেন ড. কামাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৮ অপরাহ্ন ১০, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

তফসিল ঘোষণার তিনদিন পর রোববার দুপুরে একাদশ জাতীয় নির্বাচন নিয়ে নিজের অবস্থান জানাবেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বেইলি রোডে তার বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, দুপুর ১টায় সংবাদ সম্মেলন করে নির্বাচন নিয়ে বিস্তারিত জানানো হবে।

এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে জাতীয় প্রেসক্লাবে।

জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নেবে কি না- এমন প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, ‘আর তো বেশি সময় নেই, সব কালকে (রোববার) জানানো হবে। নিজ দলের সবার সাথে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

এ সময় সন্ধ্যার পর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে শুরু হওয়া জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বৈঠক থেকে আমাকে ফোনে জানানো হয়েছে আলোচনা চলছে, খুব ভালো আলোচনা চলছে।

তফসিল ঘোষণার আগে একাধিকবার নির্বাচন কমিশনে গিয়ে তা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছিল জাতীয় ঐক্যফ্রন্ট। তবে তা অগ্রাহ্য করেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।

Reneta

এর আগে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ৭ দফা দাবিতে ক্ষমতাসীন জোটের সঙ্গে দুই দফায় সংলাপে বসে জাতীয় ঐক্যফ্রন্ট। তবে কোনো ফলাফল ছাড়াই ওই সংলাপ শেষ হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: গণফোরামজাতীয় ঐক্যফ্রন্টড. কামালসংলাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সাফে রানার্সআপ হয়ে দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৯ দল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT