চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদো-সালাহকে টপকে উয়েফা বর্ষসেরা মদ্রিচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫২ অপরাহ্ন ৩০, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদ ছেড়ে এলেও পুরনো ক্লাবের সাফল্যকে পুঁজি করে আরও একবার ইউরোপসেরা হওয়ার দৌড়ে জোরেশোরেই ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। দৌড়ে ছিলেন লিভারপুলের মোহামেদ সালাহও। কিন্তু পর্তুগিজ ও মিশরীয় তারকাকে টপকে প্রথমবারের মতো উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিয়েছেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ।

মদ্রিচের রাতে উয়েফা বর্ষসেরা নারী খেলোয়াড়ের পুরস্কারটি গেছে ভলফসবুর্গের ডেনিশ ফরোয়ার্ড পারনিল্লে হার্ডারের ঘরে।

মোনাকোতে চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠানে ইউরোপসেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করা হয় ক্রোয়েট মিডফিল্ডার মদ্রিচের নাম। তার আগেই অবশ্য গত মৌসুমের পারফরম্যান্সের জন্য বর্ষসেরা মিডফিল্ডারও নির্বাচিত হন রিয়াল মাদ্রিদে খেলা এ তারকা।

রিয়ালকে ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে টানা তৃতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল জেতানোয় গুরুত্বপূর্ণ অবদান ছিল মদ্রিচের। গত মৌসুমে বার্নাব্যু জায়ান্টদের হয়ে উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ শিরোপাও জিতেছেন। সেইসঙ্গে রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে তুলে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ও জিতে নিয়েছেন দলটির অধিনায়ক।

রোনালদোর সঙ্গে মিলে রিয়ালকে ১৩তম চ্যাম্পিয়ন্স লিগ এনে দিতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন মদ্রিচ। তবে ক্রোয়েট অধিনায়ককে এগিয়ে দিল বিশ্বকাপ সাফল্যই। যদিও বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের কাছে হেরে গেছে তার দেশ। আর লিভারপুলের হয়ে এক মৌসুমে ৪৪ গোলের কীর্তি গড়া সালাহ দলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুললেও শিরোপা জেতাতে পারেননি। চোট নিয়ে আলো ছড়াতে পারেননি বিশ্বকাপেও।

রোনালদো তিনবার উয়েফা সেরা হয়েছেন। তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির হাতে দুবার উঠেছে এই খেতাব। রোনালদো-মেসির বাইরে কেবল আন্দ্রেস ইনিয়েস্তা ও ফ্রাঙ্ক রিবেরির এই কীর্তি গড়ার গৌরব ছিল এতদিন।

Reneta

মোনাকোতে পুরস্কার জয়ের ক্ষেত্রে ছিল রিয়াল মাদ্রিদের জয়জয়কার। গত মৌসুমের জন্য সেরা ফরোয়ার্ড হয়েছেন রোনালদো। পাশাপাশি সেরা গোলরক্ষক হয়েছেন তার সাবেক সতীর্থ রিয়ালের কেইলর নাভাস। সেরা ডিফেন্ডারের পুরস্কার গেছে রিয়াল অধিনায়ক সার্জিও রামোসের ঝুলিতে। সেরা খেলোয়াড় ও সেরা মিডফিল্ডারের অ্যাওয়ার্ড তো রিয়ালের লুকা মদ্রিচেরই।

Jui  Banner Campaign
ট্যাগ: মদ্রিচরোনালদোসালাহসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

সহকর্মীদের প্রার্থনায় অভিনেত্রী তানিয়া বৃষ্টি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

গাজার উদ্বাস্তু শিবিরের তাঁবুতে ইসরাইলের বিমান হামলা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

জাতীয় সংসদে নবনির্বাচিত এমপি ও নতুন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দুর্নীতি দমন আর সুশাসন প্রতিষ্ঠাই নতুন সরকারের মূল লক্ষ্য: বিএনপি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT