ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এফসি রোমাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে রোমার বিপক্ষে দ্বিতীয় লেগে ২-০ গোলে জয় পেয়েছে রিয়াল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে দু’দলই। প্রথমার্ধে দু’দলই এগিয়ে যাওয়ার বেশ কয়েকটা সুযোগ পেলেও গোলশূন্যই শেষ হয় প্রথমার্ধ।
৬৪তম মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে লিড নেয় রিয়াল। চার মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন জেমস রদ্রিগেজ।







