চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর মুখে রক সঙ্গীত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৭ পূর্বাহ্ন ১৯, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

তিনি হতে পারেন বিশ্বের সেরা ফুটবলার। ইউরো, চ্যাম্পিয়ন্স লিগ বা ব্যালন ডি’অর সবকিছু তার ঝুলিতে থাকতে পারে। কিন্তু তাই বলে জুভেন্টাসের ‘চিরকালীন’ রীতি থেকে ছাড়া পাবেন কী করে? ক্লাবের রীতি মেনেই তাই গান গাইতে হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোকে, জুভদের পরিচয়পর্বের অনুষ্ঠানে।

প্রথা মত জুভেন্টাসে নতুন কোনো ফুটবলার এলে তাকে গান গাইতে হয়। শনিবার প্রথম সিরি আ’তে নামার আগের রাতেই সেই অনুষ্ঠান ছিল জুভেন্টাসে। যেখানে চেয়ারের উপর দাঁড়িয়ে গান গাইতে হয় রোনালদোকে।

শুধু রোনালাদো নন, জুভেন্টাসে নতুন আসা জোয়াও কান্সেলো, মাত্তিয়া পেরিন, এমেরি কানও গান গেয়েছেন। এমনকি, জুভেন্টাস থেকে এক বছরের জন্য এসি মিলানে যাওয়া লিওনার্দো বোনুচ্ছিকেও গান গাইতে হয়েছে।

গান গাওয়ার ডাক সবার আগে এসেছিল সিআর সেভেনের জন্যই। তাকে দেখা যায় চেয়ারের উপর দাঁড়িয়ে হাতের মোবাইলে গান রেকর্ড করতে করতে গাইছেন। সেই সঙ্গে দুলে দুলে নাচছেনও।

কী গাইলেন পর্তুগিজ তারকা? পর্তুগালের বিখ্যাত রকব্যান্ড জুতোস এ পোস্তাপেসের এক সময়ের সুপারহিট গান ‘আ মিনহা কাসিনহো’ গেয়েছেন রোনালদো। সেই সময় জুভদের বাকি ফুটবলাররাও উৎসাহ দেন নতুন সতীর্থকে।

সবার গান গাওয়ার ভিডিও রেকর্ড করেন মিরালেম পিয়ানিচ। যিনি পরে ইন্সটাগ্রামে পোস্ট করেন সেই ভিডিও।

Reneta

গান গাওয়ার পর লিগে প্রথম মাঠে নেমেছিলেন রোনালদো। তার দল ম্যাচ জিতেছে ৩-২ গোলে। তবে অভিষেক ম্যাচে নিজে গোল পাননি রিয়ালের সাবেক তারকা।

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোজুভেন্টাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন লিয়াকত আলী খাঁন মুকুল

ফেব্রুয়ারি ৭, ২০২৬

অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করলো বার্সেলোনা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন ঝড়ের আভাস!

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT