চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদো? এ আর নতুন কী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ন ০৩, মার্চ ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

তিনি গোলের পর গোল করে চলেছেন। নামের পাশে গোলমেশিনের তকমা। অথচ এক-দু ম্যাচ গোল না পেলেই ফিসফাস শুরু হয়ে যায়। অবশ্য বয়টা ৩৬ হয়ে গেছে। ধার হারিয়ে ফেলার শঙ্কা থাকেই! কিন্তু তিনি তো ক্রিস্টিয়ানো রোনালদো। সব শঙ্কা উড়িয়ে দেয়াই তার কাজ।

স্পেৎসিয়াকে গত রাতে ৩-০ গোলে হারিয়ে লিগে জয়ে ফিরেছে জুভেন্টাস। ম্যাচে স্বাগতিকদের তৃতীয় গোলটি রোনালদোর। সেটি দিয়েই একটু-আধটু সমালোচনা যেমন উড়িয়ে দিয়েছেন সিআর সেভেন, লিখেছেন রেকর্ডের দারুণ এক নতুন অধ্যায়ও।

ম্যাচের ৮৯তম মিনিটের ওই গোলে আসরে ২০বার প্রতিপক্ষের জাল খুঁজে নেয়া হল রোনালদোর। যা দিয়ে টানা ১২ মৌসুমে অন্তত ২০ বা তার বেশি গোলের ক্লাবে নাম লেখালেন পর্তুগিজ মহাতারকা।

অনন্য এই রেকর্ডের আরেকটি মাহাত্ম্য হল, ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে টানা একযুগের এ কীর্তি গড়ার নজির নেই আর কারও। অবশ্য এমন রেকর্ড রোনালদো বা মেসিরই হওয়ার কথা, সে আর নতুন কী!

২০০৯-১০ মৌসুমে, রিয়াল মাদ্রিদে রোনালদোর প্রথম মৌসুম, গোলের সেই যাত্রা শুরু হয়েছিল তখন। মাদ্রিদে নয় মৌসুমের প্রত্যেকটিতে অন্তত ২৫ গোল করে এনেছেন নামের পাশে। তিন মৌসুমে ৪০ গোলের মাইলফলক ছুঁয়েছেন। জুভেন্টাসে যেয়ে গোল করা কমলেও মৌসুমে ২০-এর নিচে নামেননি।

Jui  Banner Campaign
ট্যাগ: জুভেন্টাসরিয়াল মাদ্রিদরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন যুবক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভারতকে চাপের মধ্যে রেখে জিততে চায় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড সুপার এইট, পয়েন্ট ভাগাভাগি

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত আটক

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT