চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর রেকর্ডের দিনে ইউনাইটেডের হার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৩ অপরাহ্ন ২৩, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগে শত গোলদাতাদের অভিজাত ক্লাবে নাম লেখালেন ক্রিস্টিয়ানো রোনালদো। সদ্য সন্তান হারা সিআরসেভেনের রেকর্ডের দিনে ভুগেছে রেড ডেভিলরা। আর্সেনালের বিপক্ষে সুযোগ মিস, বাজে পাস ও পেনাল্টি হাতছাড়া হওয়া ম্যাচে হারের বৃত্তেই থাকল রাল্ফ র‌্যাঙ্গনিকের দল।

এমিরেটস স্টেডিয়ামে ম্যাচটি ৩-১ গোলে জিতেছে মিকেল আর্তেতার শিষ্যরা। জালের দেখা পেয়েছেন নুনো টাভারেস, গ্রানিত জাকা ও বুকায়ো সাকা। ইউনাইটেডের হয়ে গোলটি এসেছে রোনালদোর পা থেকে।

গানারদের ঘরের মাঠে ২০১৭ সালের ডিসেম্বর পর থেকে কোনো লিগ ম্যাচ জিততে পারেনি ইউনাইটেড। গত ম্যাচে লিভারপুলের বিপক্ষে বিধ্বস্ত হবার পর গানারদের কাছে হার চোখ রাঙাচ্ছে রেড ডেভিলদের শেষ চারে থাকাও সংশয়ে ফেলেছে।

প্রতিপক্ষের মাঠে বল দখলের লড়াইয়ে পিছিয়ে থাকলেও বেশ কিছু সুযোগ তৈরি করেছিল রোনালদো-স্যাঞ্চোরা। ১১ শটের পাঁচটি গোলে রেখেছিল ডেভিলরা। বিপরীতে ১২ শটের পাঁচটি লক্ষ্যে ছিল গানারদের। বড় জয়ে ৬০ পয়েন্ট নিয়ে স্পার্সদের পেছনে ফেলে টেবিলের চারে উঠেছে আর্সেনাল। ৩৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ছয়েই ম্যানচেস্টার ইউনাইটেড।

এমিরেটস স্টেডিয়ামে এদিন শুরুর পাঁচ মিনিটেই পিছিয়ে পড়ে সফরকারীরা। দারুণ প্লেসমেন্টে ডেভিড ডি গিয়াকে পরাস্ত করেন পর্তুগিজ রক্ষণভাগের খেলোয়াড় নুনো টাভারেজ। পরের মিনিটেই সমতায় ফিরতে পারত ইউনাইটেড। কিন্তু অ্যান্থনি এলেঙ্গার জোড়ালো শট ফিরিয়ে দেন আর্সেনাল গোলরক্ষক অ্যারন র‍্যামসডেল।

২৫ মিনিটে গানারদের এগোতে দেয়নি ডি গিয়া। কিন্তু পরের মিনিটেই গোল খেয়ে বসে ইউনাইটেড। ভিএআরে অফসাইডের কারণে গোল বাতিল হলেও সাকাকে অ্যালেক্স টেলেস ফাউল করলে পেনাল্টি পায় আর্সেনাল। সফল স্পটকিকে লিড ২-০ করেন সাকা।

Reneta

পরের মিনিটেই ইতিহাস গড়েন ফুটবলের অন্যতম সুপারস্টার রোনালদো। ডি বক্সে কাড়িকুড়ির একপর্যায়ে সিআরসেভেন উদ্দেশে ক্রস বাড়ান ম্যাটিক। দারুণ এক টোকায় প্রিমিয়ার লিগের শততম গোল করেন পর্তুগিজ ফরোয়ার্ড।

ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটিতে দুই মেয়াদ মিলিয়ে এনিয়ে ১০০ গোল করেছেন রোনালদো। এ প্রতিযোগিতায় শত গোলদাতাদের অভিজাত সারিতে আছেন আরও ৩৩ খেলোয়াড়। তবে এই রেকর্ডে রোনালদো অন্য এক জায়গায় অনন্য। সবচেয়ে বেশি বয়সে এই রেকর্ড ছুলেন পর্তুগিজ মহাতারকা। এতদিন তার উপরে ছিলেন ৩৬ বছর দুই দিনের ইংলিশ ফুটবলার পিটার ক্রাওচ। রোনালদোর নাম লিখিয়েছেন ৩৭ বছর ৭৭ দিনে।

সদ্যই সন্তান হারানো বাবা, মৃত সন্তানের মুখ ভুলে রোনালদো স্কোর গড়লেও তার দল ভুগেছে পরের সময়গুলোতে। প্রথমার্ধ্বের যোগ করা সময়ে টেলেসের শট র‍্যামসডেল ঠেকিয়ে দিলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ম্যানচেস্টার ইউনাইটেড।

বিরতির পর সমতায় ফেরার দারুণ সুযোগ এসেছিল রেড ডেভিলদের। ডি বক্সে টাভারেসকে ম্যাটিক ফাউল করলে পেনাল্টির জোড়ালো আবেদন জানায় রোনালদোরা। ভিএআরের সাহায্যে পেনাল্টি পেলেও সেটি মিস করেছেন ব্রুনো ফার্নান্দেজ। পর্তুগিজ তারকার নিচু হওয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন র‍্যামসডেল।

পরে ৬৩ মিনিটে রোনালদোর শট বারের উপর দিয়ে যায়, ঠিকঠাক লাইনে শট রাখতেও ভোগে রাঙ্গনিকের শিষ্যরা। ম্যাচের ৭০ মিনিটে মোহামেদ এলেনির দারুণ এক ফ্লিক থেকে বল জালে জড়ান জাকা। বাকি সময়ে বেশ কিছু সুযোগ তৈরি করলেও জালের দেখা পায়নি কোনো দল।

Jui  Banner Campaign
ট্যাগ: আর্সেনালপর্তুগালপ্রিমিয়ার লিগম্যানচেস্টার ইউনাইটেডরোনালদোর‍্যাঙ্গনিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২৯৯ আসনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

নির্বাচনের ফলাফল তৈরি ও ঘোষণার ধরন পরিষ্কার নয়: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছে চীন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নেশনস লিগ: কঠিন গ্রুপে ফ্রান্স-ইতালি-ইংল্যান্ড-স্পেন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মঞ্চ থেকে সিনেমা: এক অপ্রতিদ্বন্দ্বী যাত্রার নাম হুমায়ুন ফরীদি

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT