চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর পাশে পর্তুগিজ প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৪ পূর্বাহ্ণ ০৮, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে জটিলতা ক্রমশই বাড়ছে। ধর্ষণ অভিযোগের সঙ্গে আবার উঠে এসেছে নতুন এক যৌন অভিযোগ, যেটা ঘটেছিল সাত বছর আগে। নতুন অভিযোগটি আবার ইতালিতে, যেখানে বর্তমানে খেলছেন। তবে এসবের মধ্যেই সিআর সেভেনের পাশে দাঁড়িয়েছেন তার দেশের প্রধানমন্ত্রী।

পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যান্থনিও কোস্তা বলেছেন, ‘রোনালদো একজন দুর্দান্ত ক্রীড়াবিদ, দুর্দান্ত এক ফুটবলার এবং এমন একজন যে পর্তুগালকে অনেক সম্মান এনে দিয়েছেন। সবাইকে এটা মাথায় রাখতে হবে যে, একজনের বিরুদ্ধে অভিযোগ ওঠা আর দোষী প্রমাণিত হওয়া এক কথা নয়।’

প্রধানমন্ত্রীর মতো রিয়ালের সাবেক তারকার পাশে দাঁড়িয়েছেন পর্তুগিজ জাতীয় দলের কোচ ফার্নান্ডো স্যান্তোসও, ‘আমি ব্যক্তিগতভাবে আমার ফুটবলারদের সমর্থন করি। আর এক্ষেত্রে আমি বিশ্বাস করি, রোনালদো যে কথাটা প্রকাশ্যে বলেছে সে কথাকে। সে মনে করে, ধর্ষণ একটি ঘৃণ্য অপরাধ এবং নিজেকে সে সম্পূর্ণ নির্দোষ বলেছে। আমি ক্রিস্টিয়ানোকে ভালোভাবেই চিনি, তিনি এই কাজ করতেই পারেন না।’

Banglabid

প্রধানমন্ত্রী ও কোচের আগে তার ক্লাব জুভেন্টাসও পাশে দাঁড়িয়েছে রোনালদোর।

যুক্তরাষ্ট্রের পুলিশ জানিয়েছে, তারা জেরা করতে পারেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে। ঘটনাচক্রে তাদের এই মামলার সঙ্গে উঠে এসেছে রোনালদোর একটি পুরনো যৌন কেচ্ছার প্রসঙ্গও।

এই মামলার রিপোর্টেই উল্লেখ আছে, ২০১০ সালের একটি ঘটনা, যেটি ঘটেছিল ইতালিতে। করিমা এল মাহরুগ নামের একজন যৌনকর্মী অভিযোগ করেছেন, তার সঙ্গে সময় কাটানোর পর তাকে ৩৫০০ পাউন্ড দিয়েছিলেন রোনালদো। কিন্তু তখন করিমার বয়স ছিল ১৭ বছর।

Reneta

ইতালিতে ১৮ বছরের নীচে কোনো যৌনকর্মীর সঙ্গে সম্পর্ক করা বা তাকে অর্থ দেয়া অপরাধ। মিডিয়ার খবর, মার্কিন কর্মকর্তারা এই করিমার সঙ্গেও কথা বলতে চান।

শুধু যৌনকর্মীই নয়, রোনালদোর বিরোধী আইনজীবীরা কথা বলবেন গেমা অ্যাটকিনসনের সঙ্গেও। কে এই অ্যাটকিনসন? রোনালদো ক্যাথেরিন মায়োরগা নামের যে মার্কিন নারীকে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ, তখন পর্তুগিজ তারকার বান্ধবী ছিলেন এই অ্যাটকিনসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীর পূজা মণ্ডপে নানা আয়োজন

পরবর্তী

‘একদলীয় শাসন প্রতিষ্ঠার কাজ সম্পন্ন করেছে আ. লীগ’

পরবর্তী

‘একদলীয় শাসন প্রতিষ্ঠার কাজ সম্পন্ন করেছে আ. লীগ’

আফসোস

মৃত্যুর আগে কী নিয়ে আফসোস করে মানুষ?

সর্বশেষ

নতুন ৬ মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো কাজ কঠিন মনে হলে পড়ুন এই দোয়া

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্প্রিং ভেঙে আটকা বরেন্দ্র এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ২২, ২০২৬

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT