চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর জোড়া গোলে জয়ে ফিরল রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৩ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে লা লিগায় সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। এই জয়ে কোপা ডেল রে থেকে বাদ যাওয়ার দুঃখ কিছুটা হলেও ভুলবে জিনেদিন জিদানের দল। বাকি দুটি গোল মার্সেলো ও টনি ক্রসের।

পয়েন্ট তালিকার তিনে থাকা ভ্যালেন্সিয়া দুর্দান্ত ফর্মে। দুদিন আগেই কোপা ডেল রে’র সেমিফাইনাল নিশ্চিত করেছে। তার উপর সবশেষ চার সাক্ষাতে রিয়ালের বিপক্ষে অপরাজেয় থেকেই মাঠে নামে।

কিন্তু ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপর আহত বাঘের মত ঝাঁপাতে থাকে রিয়াল। শুরু হয় একের পর এক আক্রমণ। পাল্টা আক্রমণে নিজেদের শক্তির জানান দিতে থাকে ভ্যালেন্সিয়াও। ১৬ মিনিটে ডিফেন্সের ভুলে পেনাল্টি পেয়ে যায় রিয়াল। এসময় রোনালদোকে অন্যায়ভাবে ফেলে দেন মন্টেয়া। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি পর্তুগিজ তারকা।

এক গোল হজম করে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। কয়েকটি সম্ভাবনাময় আক্রমণও গড়ে। ২৪ মিনিটে কন্ডোভিয়ার জোড়াল শট ঠেকিয়ে দেন কেইলর নাভাস। ২৭ মিনিটে একটি গোলের সুযোগ মিস করেন রোনালদোও।

আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে ৩৮ মিনিটে আবার পেনাল্টি পায় রিয়াল। এবারও ফাউল করেন মন্ডেয়া। বেনজেমাকে ফেলে দেন তিনি। স্পট কিক থেকে আবার গোল করে দলকে এগিয়ে দেন সিআর সেভেন।

২-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে মাঠে নামে ভ্যালেন্সিয়া। নিজের মাঠে খেলা বলে সমতায় ফেরার তাড়া একটু বেশিই ছিল তাদের। ৫৮ মিনিটে একটি গোল পেয়েও যায় তারা। রিয়ালের জালে বল জড়ান সান্টি মিনা।

Reneta

এক গোল হজম করে রিয়াল যেন আরও তেঁতে ওঠে। ভ্যালেন্সিয়া ডিফেন্সে আক্রমণের ধার বাড়িয়ে দেয়। পরে ভ্যালেন্সিয়ার ম্যাচে ফেরার স্বপ্ন শেষ হয় ৮৪ মিনিটে। এসময় রিয়ালকে তৃতীয়বারের মত এগিয়ে দেন মার্সেলো। ৮৯ মিনিটে ভ্যালেন্সিয়ার কফিনে শেষ পেরেক ঠোকেন টনি ক্রস।

এই জয়ে ২০ ম্যাচে ৩৮ পয়েন্ট রিয়ালের। সমান ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৫৪। আর এক ম্যাচ বেশি খেলা ভ্যালেন্সিয়ার পয়েন্ট ৪০।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াল মাদ্রিদলা লিগা
শেয়ারTweetPin

সর্বশেষ

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬

পাগলা শিয়ালের আক্রমণে আহত ৮ গবাদিপশুসহ এক ব্যক্তি

জুলাই ১৬, ২০২৬

ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT